শিরোনাম :
সরকার ১ কোটি বেকারের হাতে কাজ নয় চাঁদাবাজির চাবি তুলে দিয়েছে : ডা. শফিকুর রহমান গাজীপুরে আগুনে, ৪৫টি ঘর পুড়ে ছাই মিরপুর-বাড্ডায় ৩ বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ রাজধানীতে একাধিক বাসে আগুন, ককটেল বিস্ফোরণ একনেকে তিন মেট্রোরেল ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন ফ্যাসিস্ট আ”লীগের পথেই হাঁটছে বিএনপি : এটিএম আজহারুল ইসলাম বগুড়ায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন আরজেএফ চেয়ারম্যানের খিলগাঁওয়ের বাসায় দুর্ধর্ষ চুরি, অভিযোগ পেয়ে তদন্তে পুলিশ শেরপুরে একই রাতে প্রাথমিক বিদ্যালয় ও মন্দিরে চুরি শিবগঞ্জের আটমূল ইউনিয়ন পরিদর্শন করেন রাজশাহী বিভাগের স্থানীয় সরকার পরিচালক

মুলার পুষ্টিগুণ ও উপকারিতা

হেলথ ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২৮ নভেম্বর, ২০২১

শীতকালে অনেকেই মুলা খেতে পছন্দ করে। এই মৌসুমে কাঁচা মুলা খাওয়ার মজাই আলাদা। তবে আমাদের মধ্যে অনেকেই হয়তো মুলা খাওয়ার স্বাস্থ্যকর উপকারিতা সম্পর্কে বিশেষ জানেন না। মুলাতে প্রচুর পরিমাণে ভিটামিন ও মিনারেল রয়েছে। শীতকালে নিয়মিত মুলা খেলে আপনার দৈনিক ভিটামিনের চাহিদার অনেকটাই পূরণ করতে পারে।

এছাড়া মুলাতে ৯৫% পানি থাকে। মাত্র ৩% কার্বোহাইড্রেট থাকে। ফলে ওজন নিয়ে সচেতন যারা, তারাও নির্ভয়ে মুলো খেতে পারেন। এতে শরীরে যেমন পানির পরিমাণ বজায় থাকে, তেমনই শরীরে অতিরিক্ত মেদ ঝরাতেও সাহায্য করতে পারে মুলো।

মুলাতে বেশ ভাল পরিমাণে ভিটামিন সি থাকে। ফলে সুস্বাস্থ্য, রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতির জন্য নিয়মিত মুলা খেতেই পারেন। তবে অতিরিক্ত তাপমাত্রায় ভিটামিন নষ্ট হয়ে যায়। তাই কাঁচা খেলেই সম্পূর্ণ ভিটামিনের উপকারিতা পাবেন। খাওয়ার আগে গরম পানিতে ডুবিয়ে ভাল করে ধুয়ে নিন। এরপর খোসা ছাড়িয়ে আরও একবার ভাল করে ধুয়ে খান।
মুলাতে খনিজ উপাদানও কিন্তু কম নয়। মুলায় ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, ফসফরাস, পটাসিয়াম ও জিঙ্কের মতো মিনারেল রয়েছে।

মুলার মধ্যে একাধিক ভিটামিন আর খনিজের ভরপুর সম্ভারের জন্য একে আদর্শ সবজির আয়তাতেও ফেলা যেতে পারে। আমাদের ওজন থেকে শুরু করে যাবতীয় সুস্বাস্থ্য বজায় রাখার ক্ষেত্রে মুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এছাড়াও মুলার মধ্যে পানির পরিমাণ বেশি থাকায় এটা আমাদের শরীরকে হাইড্রেটেড রাখতেও বিশেষ সাহায্য করে থাকে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023