শিরোনাম :
বগুড়ায়  আলোচিত সেঞ্চুরি মোটেলে ফুর্তি করতে এসে প্রেমিকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় প্রেমিকা আটক নীলফামারীতে চামড়ার বাজারে ধস, ক্ষুব্ধ বিক্রেতারা ঈদ-পরবর্তী শাজাহানপুরে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় জরিমানা শাজাহানপুরে জমি নিয়ে সংঘর্ষ, হামলা ও চাঁদা দাবির অভিযোগে থানায় এজাহার দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে অনেক ক্ষতি হবে : প্রধানমন্ত্রী বগুড়ায় মোটর সাইকেলের সংঘর্ষে অজ্ঞাতনামা তিন ব্যক্তির মৃ’ত্যু সারিয়াকান্দিতে ঈদের দিনে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা আদ্-দ্বীনে  হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু

বগুড়ায় ১০০ টাকায় পুলিশে চাকরি পেলেন ৭১ জন

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় শনিবার, ২৭ নভেম্বর, ২০২১

মেধা ও যোগ্যতার ভিত্তিতে ১০০ টাকা ব্যয়ে বগুড়ায় ৭১ জন তরুণ-তরুণী পুলিশ কনস্টেল পদে চাকরি পেয়েছেন। শুক্রবার (২৬ নভেম্বর) রাত ৯টায় জেলার পুলিশ লাইন্স অডিটোরিয়ামে জেলার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী এ তথ্য জানান। এসময় সদ্য নিয়োগ পাওয়া তরুণ-তরুণীদের অভিনন্দন জানিয়ে ফুলের শুভেচ্ছা জানানো হয়।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মুক্তিযুদ্ধে প্রথম প্রতিরোধকারী বাহিনী বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি অব্যাহত রাখতে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখে শুধু মেধা ও প্রয়োজনীয় যোগ্যতার ভিত্তিতেই এবারে পুলিশ কনস্টেবল নিয়োগ সম্পন্ন করা হয়েছে। এ নিয়োগের ক্ষেত্রে কোথাও যাতে কোনো আর্থিক লেনদেন বা অন্য কোনো অনিয়ম না হয় সে ব্যাপারে গোপন তৎপরতা অব্যাহত রেখেই কনস্টেবল নিয়োগে সুষ্ঠুভাবে যাচাই-বাছাই করা হয়েছে। পুলিশ কনস্টেবল নিয়োগের প্রায় কয়েক মাস আগে থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা, লিফলেট বিতরণ এবং জেলার বিভিন্ন স্থানে ব্যানার টাঙানো হয়েছে। এবার আর্থিক লেনদেনসহ সব অনিয়ম ও সুপারিশ পরিহার করে সুষ্ঠুভাবে পুলিশ কনস্টেবল নিয়োগের বিষয়টি সম্পন্ন করতে ব্যাপক প্রচারণা চালানো হয়।

জানা যায়, ৭১ জন নিয়োগপ্রাপ্ত কনস্টেবলের মধ্যে অধিকাংশ অতিদরিদ্র পরিবার থেকে এসেছে। এরমধ্যে ৬০ জন পুরুষ সদস্য ও ১১ জন নারী সদস্য নিয়োগ পেয়েছেন। এ সময় অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দার চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর পাবনা) শেখ জিন্নাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম (সদর সিরাজগঞ্জ) ও সহকারী পুলিশ নাজরান রউফ উপস্থিত ছিলেন।

১৬ নভেম্বর থেকে পুলিশ কনস্টেবলের নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে লাইনে দাঁড়ায় জেলার ১২ উপজেলার ২০৮০ জন চাকরিপ্রত্যাশী তরুণ-তরুণী। পরে শারীরিকভাবে যোগ্য ২৪৪ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়।

চাকরি পাওয়া রানী খাতুন জানান, মাত্র ১০৩ টাকা খরচ করে পুলিশের চাকরি পাবো কল্পনাও করি। পুরো বিষয়টি স্বপ্নের মতো লাগছে।

শেরপুর উপজেলার সাউদিয়া পার্ক এলাকার অতিদরিদ্র ঘরের মেয়ে সাগরিকা মাহাতো। তার বাবা চাউল কলের শ্রমিক। চূড়ান্তভাবে পুলিশে নির্বাচিত হওয়ায় সাগরিকা জানান, তিন বোনের সংসার। খবকষ্ট করে বাবা আমাদের সংসার চালান। এত সহজে পুলিশ বাহিনীতে কাজ করার সুযোগ পাবো তা কখনো ভাবতে পারিনি। এখন আমার পরিবার বুক উঁচু করে বাঁচতে পারবে।

পুরষদের মধ্যে মেধাতালিকায় প্রথম হওয়া আশিকুর রহমান বলেন, আমি কল্পনাও করতে পারিনি একশ টাকায় পুলিশে চাকরি হবে। আমার ধারণা ছিল পরীক্ষায় পাস করলেও ঘুষ দেওয়া লাগতে পারে। কিন্তু আমার ধারণাকে ভুল প্রমাণ করে কনস্টেবল পদে চাকরি পেলাম।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দার চৌধুরী, সিরাজগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম, পাবনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. জিন্নাহ আল মামুন, সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023