শিরোনাম :
বগুড়ায় বাস দুর্ঘটনায় জামায়াতের শোক কীসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, তার চেহারা কি দেখা গেছে?’ বোমা হামলার আশঙ্কায় সারাদেশে পুলিশের হাই অ্যালার্ট জারি নৌকা ভ্রমণে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল নন্দীগ্রামের স্কুলছাত্রের বগুড়ায় সড়ক দুর্ঘটনায় ৬জন নিহত :আহত ১৪ শাজাহানপুরে জুলাই সনদ বাস্তবায়ন দাবিতে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষ উপলক্ষে বগুড়া প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন বগুড়ার আলোচনা সভা বগুড়া প্রেসক্লাবের সাধারন সভা অনুষ্ঠিত নব গঠিত বগুড়া সিটি কর্পোরেশনের ১৪শ’ ১৭ কোটি টাকার বাজেট ঘোষনা মোকামতলায় এনসিপি’র সমাবেশ, নাছির পাটোয়ারী ও সারজিদ আলম উপস্থিত

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১২৯ অবৈধ অভিবাসী আটক

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১

বাংলাদেশিসহ ১২৯ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ। সোমবার (২২ নভেম্বর) রাতে দেশটির বালাকং শহরে মেশিনের যন্ত্রাংশ তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ইমিগ্রেশনের পরিচালক দাতুক খায়রুল দাজাইমি দাউদ সাংবাদিকদের জানান, রাত ৮টার দিকে শুরু হওয়া অভিযানে ১৩৪ জন অভিবাসীর কাগজপত্র পরীক্ষার পর কারখানায় কর্মরত ২০ থেকে ৪৯ বছর বয়সী ১১০ পুরুষ ও ১৯ নারীকে আটক করা হয়েছে।

আটককৃতদের মধ্যে ইন্দোনেশিয়া, বাংলাদেশ, ভারত, মায়ানমার এবং নেপালের শ্রমিক রয়েছেন।

খায়রুল দাজাইমি বলেছেন, মালয়েশিয়ার ধারা ৬ (১)(সি) অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এর অধীনে অবৈধ শ্রমিক রাখার দায়ে নিয়োগকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। একই সঙ্গে জরিমানা করা হবে পাঁচ হাজার রিঙ্গিত করে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023