শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

তৃতীয় বিয়ে করছেন আমির খান!

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২১ নভেম্বর, ২০২১

রুপালি পর্দায় তিনি নিখুঁত। নিজের চরিত্রকে বাস্তব করে তুলতে সর্বোচ্চ চেষ্টা করে থাকেন। সাফল্যও দেখার মতো। তবে ব্যক্তিজীবনে সংসার ও প্রেম নিয়ে দুই দুইবার হোচট খেয়েছেন আমির খান।

ভালোবেসে বাঁধা দুটি সংসারই ভেঙে গেছে। সম্প্রতি দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদ হয়েছে আমিরের।

এদিকে শোনা যাচ্ছে, আবারও নাকি বিয়ে করতে চলেছেন মিস্টার পারফেকশনিস্ট। আর এমনটি হলে এটি হবে আমিরের তৃতীয় বিয়ে।

সোশ্যাল মিডিয়ায় শনিবার সকাল থেকেই টুইটারে ট্রেন্ডিং আমির খান। তার প্রথম কারণ হল আমিরের আগামী ছবি ‘লাল সিং চাড্ডা’ কবে মুক্তি পাচ্ছে তা জানা গেল। আগামী বছর ১৪ এপ্রিল মুক্তি পাবে এই ছবিটি।

তবে শুধুই এই কারণই নয়, সোশ্যাল মিডিয়ার হাত ধরে ছড়িয়েছে বলিউডের মিস্টার পারফেকশনিস্ট নাকি ফের বিয়ে করতে চলেছেন। শুধু তাই নয়, তৃতীয়বার বিয়ের জন্য নাকি অল্প অল্প করে তোড়জোড়ও শুরু করে দিয়েছেন আমির খান। সূত্র সংবাদ প্রতিদিন।

গুঞ্জনে আমিরের হবু স্ত্রী হিসেবে আলোচনায় এসেছে ‘দঙ্গল’ ছবি থেকে বলিউডে পা রাখা অভিনেত্রী ফাতিমা সানা শেখ। অনেকের দাবি ফাতিমার প্রতি আমিরের দুর্বলতাই নাকি কিরণের সঙ্গে ডিভোর্সের মূল কারণ।

তবে ফাতিমার পাশাপাশি নতুন এক নারী পরিচালকের কথাও শোনা যাচ্ছে। সম্প্রতি নাকি এই পরিচালকের সঙ্গে এদিক-ওদিক ঘুরতে দেখা গেছে আমিরকে।

অন্যদিকে আরেকটি গুঞ্জনও রটেছে। অনেকে মনে করছেন এই বিয়ের খবর নাকি একেবারেই ‘লাল সিং চাড্ডা’ ছবির প্রোমোশনের জন্য় আমির নিজেই হাতে রটিয়েছেন। কারণ, গোটা বলিউড জানেন, ছবির প্রোমাশনের জন্য অনেক কিছুই করতে পারেন আমির।

তবে আপাতত এই নিয়ে আমিরের তরফ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023