শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

সিনেমা শেষ করতে আবারও চাঁদপুরে কৌশানী

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২০ নভেম্বর, ২০২১

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়। বাংলাদেশের ‘পিয়া রে’ সিনেমায় অভিনয় করছেন। এই ছবির শুটিংয়ে অংশ নিতে গত সেপ্টেম্বরে চাঁদপুরে এসেছিলেন। আবারও ছুটে এলেন তিনি। এবার অংশ নেবেন ছবিটির শেষ লটের শুটিংয়ে।

বিষয়টি নিশ্চিত করেছেন শাপলা মিডিয়ার হেড অব প্রোডাকশন অপূর্ব রায়। তিনি বলেন, ‘গত বৃহস্পতিবার (১৮ নভেম্বর) কলকাতা থেকে ঢাকায় বিমানে আসেন কৌশানী। এরপর বিমানবন্দর থেকে সরাসরি চাঁদপুর যান।

শুক্রবার থেকে তিনি শুটিংয়ে অংশ নিচ্ছেন। আশা করি, টানা কাজের মাধ্যমে ৩০ নভেম্বরের মধ্যে সিনেমার ক্যামেরা ক্লোজ করতে পারব।’

অপূর্ব রায় আরও জানান, চাঁদপুরে আর কয়েক দিন শুটিং করলে শেষ হবে ‘পিয়া রে’। তারপর গানের দৃশ্য ধারণ করতে বান্দরবান ও সাজেকে যাবে পুরো টিম। সেখানে শান্ত খানের সঙ্গে কৌশানী যাবেন গানের শুটিং করতে।

পূজন মজুমদারের ‘পিয়া রে’ সিনেমায় কৌশানীর বিপরীতে অভিনয় করছেন শান্ত খান। কৌশানী ছাড়াও কলকাতার জনপ্রিয় অভিনেতা রজতাভ দত্ত, খরাজ মুখার্জিও অভিনয় করছেন এতে।

এর আগে শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের প্রযোজনায় শামীম আহমেদ রনির পরিচালনায় ‘লাগ ভেলকি লাগ’ ও ‘ছুটি’ সিনেমায় অভিনয় করেন কৌশানী। তার বিপরীতে কাজ করেছেন কলকাতার নায়ক বনি সেনগুপ্ত।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023