শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

প্রিন্সেস দিবা হয়ে ফিরলেন নাদিয়া

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২০ নভেম্বর, ২০২১

দীপ্ত টিভির জনপ্রিয় ধারবাহিক ‘বকুলপুর’। এ ধারাবাহিকটি করোনার কারণে বন্ধ হয়ে গিয়েছিলো। পরিস্থিতি অনুকূলে আসায় আবারো এর নির্মাণ কাজ শুরু হয়েছে। এবার আরও অনেক চমক নিয়ে পর্দায় আসতে চলেছে নাটকটি।

এবার নাম দেয়া হয়েছে ‘বকুলপুর রিটার্নস’। এর অন্যতম জনপ্রিয় চরিত্র ‘প্রিন্সেস দিবা’। চরিত্রটিতে অভিনয় করেছেন নাদিয়া আহমেদ। একই চরিত্রে অভিনয়ের মধ্যদিয়ে ধারাবাহিকে আাবারো অভিনয় করছেন অভিনেত্রী।

এ প্রসঙ্গে নাদিয়া আহমেদ বলেন, ‘‘বকুলপুর’ ধারাবাহিকটি অল্প সময়ে জনপ্রিয়তা পেয়েছিলো। হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় দর্শক খুব মিস করছিলেন। যেখানে গিয়েছি, নাটকটির জন্য দর্শকের কাছ থেকে সাড়া পেয়েছি। সবাই জিজ্ঞেস করতেন এই নাটকটি আবার প্রচারে আসবে কী না নতুন করে।

অবশেষে নাটকটি নতুন করে আসতে চলেছে। আশা করছি ‘বকুলপুর রিটার্নস’ও জনপ্রিয়তা পাবে।’

এছাড়াও নাদিয়া ‘অন্দর মহল’ নামক নতুন একটি ধারাবাহিক নাটকের কাজ করছেন। তাকে দেখা যাবে আরও কিছু খন্ড নাটকেও।

এদিকে আগামী ২৫ নভেম্বর রাজধানীতে একটি স্টেজ শো’তে পারফর্ম করার কথা রয়েছে নাদিয়া আহমেদের

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023