শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

যমজ সন্তানের মা হয়েছেন প্রীতি জিনতা

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১

সারোগেসির মাধ্যমে একসঙ্গে দুই সন্তানের মা হয়েছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। তার কোলজুড়ে এসেছে এক কন্যা ও এক পুত্রসন্তান। জানা গেছে, কন্যার নাম রেখেছেন জিয়া আর পুত্রের নাম জয়। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকালে ইনস্টাগ্রামে এক স্ট্যাটাসে এমন তথ্য জানান প্রীতি নিজেই।

ইনস্টাগ্রামে প্রীতি জিনতা লেখেন, ‘সবাইকে চমকপ্রদ একটি খবর জানাতে চাই। আজ আমি ভীষণ আনন্দিত। সেইসাথে পরিপূর্ণ। আমাদের হৃদয় ভালোবাসায় পূর্ণ হয়ে গিয়েছে। কারণ আমাদের পরিবারে এসেছে যমজ সন্তান জয় জিনতা গুডএনাফ ও জিয়া জিনতা গুডএনাফ। জীবনের নতুন এই অধ্যায় নিয়ে আমরা খুবই উচ্ছ্বসিত। অবিশ্বাস্য এই যাত্রার সঙ্গে যেসব ডাক্তার, নার্স যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।’

যুক্তরাষ্ট্রের নাগরিক জেনে গুডএনাফের সঙ্গে দীর্ঘ দিন প্রেমের সম্পর্কে ছিলেন প্রীতি জিনতা। ২০১৬ সালে ২৯ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলসে চুপিসারে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এই যুগল। একই বছরের ১৩ মে মুম্বাইয়ের একটি হোটেলে অনুষ্ঠিত হয় এ অভিনেত্রীর বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান।

শুধু প্রীতি জিনতাই নয়, এর আগে শাহরুখ খান, করন জোহর, আমির খান, একতা কাপুরসহ বেশ কয়েকজন বলিউড তারকা সারোগেসির মাধ্যমে সন্তানের জন্ম দিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023