শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

আবারও ঢাকাই ছবিতে কলকাতার সোমলতা

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১৭ নভেম্বর, ২০২১

কলকাতার জনপ্রিয় কণ্ঠশিল্পী সোমলতা আচার্য চৌধুরী এর আগেও বেশ কয়েকটি ঢাকার সিনেমায় গান করেছেন। এরমধ্যে রয়েছে ‘ঊনপঞ্চাশ বাতাস’, ‘ঢাকা অ্যাটাক’, ‘পায়ের ছাপ’। সেই ধারাবাহিকতায় সম্প্রতি ‘কাগজ’ নামে একটি সিনেমার জন্য নতুন একটি গান করেছেন এই গায়িকা। গানের শিরোনাম ‘জীবনের প্রতিটা সময়, তোমাকে নিয়েই সব ভাবনা ছিল’।

আবারও বাংলাদেশের সিনেমায় গান করতে পেরে উচ্ছ্বসিত সোমলতা এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, ‘“কাগজ” সিনেমার গানের কথাগুলো শ্রুতিমধুর। জাহেদি ভাই বেশ যত্ন নিয়ে গানটি লিখেছেন। এই সিনেমায় যুক্ত হতে পেরে আমি আনন্দিত। আগেও বাংলাদেশের সিনেমায় গান করেছি। আশা করছি, আগামী দিনেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।’

 

‘কাগজ’ সিনেমাটি পরিচালনা করছেন জুলফিকার জাহেদি। গানটির কথাও তার লেখা। গানটির সুর করেছেন অভিজিৎ সরকার আর সংগীত আয়োজন করেছেন অভিষেক ব্যানার্জি। কলকাতার একটি স্টুডিওতে সম্প্রতি গানটি রেকর্ডিং হয়েছে।

সোমলতা ‘বোঝে না সে বোঝে না’, ‘রঞ্জনা আমি আর আসব না’, ‘এলার চার অধ্যায়’, ‘বেলাশেষে’সহ অনেক সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন। পৈতৃক সূত্রে সোমলতা বাংলাদেশের মেয়ে। ময়মনসিংহের মুক্তাগাছায় তাদের আদি বাড়ি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023