শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

বিনামূল্যে দেখা যাবে সাবিলা নূরের ‘সুগার ফ্রি’

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১৭ নভেম্বর, ২০২১

লিটন ও নান্নু নামে দুই ব্যর্থ ছিনতাইকারীর স্বপ্ন একদিন দেশের কুখ্যাত সন্ত্রাসী হবেন তারা। কিন্তু দুজনই ভীষণ মানবিক। তাই ছিনতাই করতে গিয়ে নানা সময় অনাকাঙ্খিত পরিস্থিতির শিকার হতে হয় তাদের। এমন ঘটনা নিয়ে নির্মিত হয়েছে ৪ পর্বের মিনি সিরিজ ‘সুগার ফ্রি’। চরকির জন্য এটি নির্মাণ করেছেন আর বি প্রীতম।

সিরিজটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন আদনান মুকিত। এই সিরিজের মাধ্যমে সাবিলা নূরকে চরকিতে প্রথমবারের মতো দেখা যাবে। তার সঙ্গে দেখা যাবে তামিম মৃধা ও মোস্তাফিজ নূর ইমরান, তাপস কুমার মৃধা, মনির খান শিমুলসহ আরও অনেককে।

আগামীকাল বৃহস্পতিবার (১৮ নভেম্বর) রাত ৮টায় ওটিটি প্লাটফর্ম চরকিতে মুক্তি পাবে সিরিজটি। যা দেখা যাবে সম্পূর্ণ বিনামূল্যে। কোনো সাবস্ক্রিপশন ফি ছাড়া এক ক্লিকেই দর্শক দেখতে পারবে সিরিজটি।

নির্মাতা প্রীতম বলেন, ‘সুগার ফ্রি গল্পের চরিত্রগুলো আমার মতো কথা বলে না। মনে হয় আমি দিন দিন ডার্ক গল্পের দিকে যাচ্ছি। ‘সুগার ফ্রি গল্পটা তার বিপরীত দিকে যাচ্ছে। তাই এই কাজটির মধ্য দিয়ে আমি নিজেকে একটু নিশ্বাস নেয়ার সুযোগ দিলাম। এটা পুরোপুরি ফিল্ম, ফান, ফুর্তিতে ভরপুর একটি সিরিজ।’

সুগার ফ্রি কনটেন্টটি বিনামূল্যে দেখা গেলেও, চরকির বৈচিত্র্যময় অরিজিনাল ওয়েব সিরিজ, অ্যান্থলজি সিরিজ, বাংলায় ডাব করা ভিনদেশি চলচ্চিত্র, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মতো প্রিমিয়াম কনটেন্টগুলো দেখতে হলে সাবস্ক্রিপশন প্যাকেজ কিনতে হবে। পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে ৩০ দিন, ৬ মাস ও ১২ মাসের সাবস্ক্রিপশন প্যাকেজ কিনে চরকির কন্টেন্টগুলো দেখতে পারবে দর্শক।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023