শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

স্বপ্নের পুরুষ কে, জানালেন সঞ্জয়কন্যা

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১৭ নভেম্বর, ২০২১

বলিউডের সাড়াজাগানো নায়ক সঞ্জয় দত্তের মেয়ে ত্রিশলা দত্ত সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে চ্যাটিংয়ে যোগ দেন। সেখানে প্রেম, বিয়েসহ জীবনের পরিকল্পনা নিয়ে খোলামেলা কথাবার্তা বলেন। কেমন মানুষকে বিয়ে করবেন সেটিও জানিয়েছেন তিনি।

ইনস্টাগ্রামে এক ভক্তের প্রশ্নে ড্যাটিং নিয়ে কড়া মন্তব্য করেন ত্রিশলা। ৩৩ বছর বয়সি সঞ্জয়কন্যা বলেন, এই বয়সে ড্যাটিং একটা বিপর্যয়ের সমান। বিয়ের জন্য যোগ্য মানুষ খুঁজছেন বলেও জানান ত্রিশলা।

বিয়ের জন্য কেমন পাত্র চান এমন প্রশ্নের জবাবে ত্রিশলা বলেন, সঠিক পুরুষ পেলেই বিয়ে করব। যে আমাকে সম্মান দেবে, ভালোবাসবে এবং আমার যোগ্যতাকে মূল্য দেবে। অবশ্যই আমার ক্ষেত্রেও এমনটি হবে। সুখী স্ত্রী, সুখী জীবন।

এর আগে ইনস্টা চ্যাটিংয়ে ত্রিশলা তার সঙ্গীর সঙ্গে ব্রেকিংয়ের খবর জানিয়েছিলেন। ভক্তের প্রশ্নের জবাবে সঞ্জয়কন্যা জানান, তার সবচেয়ে দীর্ঘ প্রেম সাত বছর স্থায়ী হয়েছিল। প্রেমিকের সঙ্গে বনিবনা না হওয়ায় সেই সম্পর্ক এগোয়নি বলেও জানান তিনি।

প্রসঙ্গত সঞ্জয় দত্তের প্রথম স্ত্রী রিচা শর্মার সন্তান ত্রিশলা। মস্তিষ্কে টিউমার ধরা পড়ার পর ১৯৯৬ সালে মারা যান রিচা। দাদা-দাদির সঙ্গে যুক্তরাষ্ট্রে থাকেন ত্রিশলা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023