শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

যে ৫ ফল খেলে সুস্থ থাকবেন শীতে

হেলথ ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১

শীতে বিভিন্ন রোগব্যাধিতে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়। কারণ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই কমে যায়। তাই এ সময় ভিটামিন সি, ফাইবারসহ বিভিন্ন পুষ্টি উপাদানের জোগান দিতে বেশি করে টকজাতীয় ফল।

এ ধরনের ফলে বেশি মাত্রায় ভিটামিন সি থাকে। আর ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। চলুন তবে জেনে নেওয়া যাক শীতে কোন ফলগুলো বেশি করে খাবেন-

>> বড়ই বা কুল খেতে সবাই পছন্দ করে। এতে ফাইটোনিউট্রিয়েন্ট থাকে। যা হজমের জন্য খুবই ভালো। কুলে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়ামসহ নানা ধরনের পুষ্টি উপাদান।

>> কমলালেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, একথা সবারই জানা। এতে বিটা ক্যারোটিন, অ্যান্টিঅক্সিডেন্ট ও ক্যালসিয়ামও থাকে। কমলালেবু সর্দি-কাশি সারায় ও হজম শক্তি বাড়ায়।

>> আমলকির স্বাস্থ্যগুণ সম্পর্কে সবারই কমবেশি ধারণা আছে! কমলালেবুর চেয়েও বেশি মাত্রায় ভিটামিন সি থাকে ছোট্ট আমলকিতে। এই ফল দাঁত, চুল ও ত্বকের জন্যও খুব ভালো। রক্তাল্পতা দূর করতেও আমলকি উপকারী।

>> সারা বছরই এখন পেয়ারার দেখা পাওয়া যায়। তাই নিয়মিত খেতে পারেন পেয়ারা। এতে ভিটামিন এ ও বি কমপ্লেক্স থাকে। পেয়ারায় থাকা ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এমনকি চোখের জন্যেও উপকারী পেয়ারা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023