শিরোনাম :
বগুড়ায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন আরজেএফ চেয়ারম্যানের খিলগাঁওয়ের বাসায় দুর্ধর্ষ চুরি, অভিযোগ পেয়ে তদন্তে পুলিশ শেরপুরে একই রাতে প্রাথমিক বিদ্যালয় ও মন্দিরে চুরি শিবগঞ্জের আটমূল ইউনিয়ন পরিদর্শন করেন রাজশাহী বিভাগের স্থানীয় সরকার পরিচালক পীরগঞ্জে প্রধান সড়কে উচ্ছেদ অভিযান ও যানজট নিরসনে স্থায়ী সমাধানের দাবি এলকাবাসির বগুড়ার নন্দীগ্রামে ১ হাজার ২শ’ পিস ইয়াবাসহ ছাত্রদলের সহ-সভাপতি রবিউল গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করছেন : প্রতিমন্ত্রী মীর শাহে আলম শিবগ্ঞ্জে গোল্ডেন জিপিএ-৫, মাহফুজের সকল দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ধুনটে বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

সিরাজগঞ্জে ৮ ইউপিতে আ’লীগ ৭, স্বতন্ত্র ১

মুক্তজমিন ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১

সিরাজগঞ্জ সদর উপজেলার আটটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা সাতটিতে ও বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী একটিতে জয়ী হয়েছেন। আওয়ামী লীগ প্রার্থীদের মধ্যে তিনজন আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) দিনগত রাত দেড়টার দিকে সদর উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মো. আজিজার রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বাগবাটি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ২৬ হাজার ১১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মাহফুজুর রহমান ডেভিট মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন দুই হাজার ৭৯ ভোট।

খোকশাবাড়ি ইউনিয়নে নৌকা প্রতীকে আওয়ামী লীগ প্রার্থী বর্তমানে চেয়ারম্যান রাশিদুল হাসান রশিদ মোল্লা ১০ হাজার আট ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী মনজুর রহমান বকুল আনারস প্রতীকে পেয়েছেন পাঁচ হাজার ৪৩৯ ভোট।

শিয়ালকোল ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিম রেজা ১৫ হাজার ৪১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মনজুর আলম সরকার মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন পাঁচ হাজার ৯৯০ ভোট।

কালিয়া হরিপুর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী বর্তমান চেয়ারম্যান আব্দুস সবুর শেখ নৌকা প্রতীকে পেয়েছেন ১১ হাজার ৯০৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান ঘোড়া প্রতীকে পেয়েছেন ১১ হাজার ৯৪ ভোট।

বহুলী ইউনিয়নে বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী ফরহাদ হোসেন আনারস প্রতীকে ছয় হাজার ১৯১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী মনজুরুল ইসলাম পেয়েছেন পাঁচ হাজার ৯৯০ ভোট। এছাড়াও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল বারী তালুকদার ঘোড়া প্রতীকে পেয়েছেন চার হাজার ৫৯৭ ভোট।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023