শিরোনাম :
বিএনপির সরকার মানুষের সেবক হয়ে কাজ করে যাবে : বগুড়া জেলা পরিষদ প্রশাসক জাকির অতীতে শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে: তারেক রহমান শাজাহানপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত বগুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প স্ত্রীকে এক নজর দেখতে হুইল চেয়ারে ট্রাইব্রুনালে দিপু মনির স্বামী শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে পুষ্টি সচেতনতার আহ্বান শাজাহানপুরে জলিল বাহিনীর সহযোগী আটক

ঝড়ের কারণে ৩ শতাধিক অভিবাসনপ্রত্যাশীকে ঢুকতে দিলো ইতালি

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১

উত্তাল ভূমধ্যসাগরে কয়েকদিন ধরে ভাসতে থাকা তিন শতাধিক অভিবাসনপ্রত্যাশীকে অবশেষে তীরে নামার অনুমতি দিলো ইতালি। বুধবার (১০ নভেম্বর) ৩০৬ অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে সিসিলি যাওয়ার অনুমতি পেয়েছে উদ্ধারকারী জাহাজ ওশিন ভাইকিং। খবর দ্য ওয়াশিংটন পোস্টের।

ইউরোপভিত্তিক দাতব্য সংস্থা এসওএস মেডিটেরানি এক টুইটে বলেছে, ওশিন ভাইকিংয়ের আরোহীদের জন্য বিশাল স্বস্তি। ইতালির সামুদ্রিক কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে, জাহাজের ৩০৬ আরোহী সিসিলির অগাস্টায় নামতে পারবে।

অভিবাসনপ্রত্যাশীদের তীরে নামার অনুমতি দেওয়ার কারণ হিসেবে সংস্থাটি জানায়, রাতে আরও একটি প্রবল ঝড়ের সম্ভাবনা রয়েছে। তীরে নামানোর প্রক্রিয়ায় কোনো ধরনের স্থবিরতা এড়াতে কর্তৃপক্ষগুলোকে প্রস্তুত হতে আহ্বান জানানো হয়েছে।

অনুমতি পাওয়ার কয়েক ঘণ্টা আগেই ওশিন ভাইকিংয়ের ক্রুরা জানিয়েছিলেন, প্রবল বৃষ্টিতে জাহাজের ডেকে থাকা অভিবাসনপ্রত্যাশীরা পুরোপুরি ভিজেছেন এবং ঠাণ্ডায় ঠকঠক করে কাঁপছিলেন। বিরূপ আবহাওয়ায় মঙ্গলবার রাতে জাহাজটিতে দুই মিটার উঁচু ঢেউ আছড়ে পড়ছিল বলে জানিয়েছে এসওএস মেডিটেরানি।

অবৈধ অভিবাসন ঠেকাতে ইতালি সরকারের ওপর রাজনৈতিক চাপ ক্রমেই বাড়ছে। সমুদ্রপথে পৌঁছানো অভিবাসনপ্রত্যাশীদের ঢুকতে না দেওয়ার দাবি জোরদার হচ্ছে দেশটিতে। তবে শক্তিশালী ঝড়ের মুখে মানবিক কারণে ওশিন ভাইকিংয়ের আরোহীদের তীরে নামার অনুমতি দিয়েছে দেশটি।

এর আগে, গত সপ্তাহে অসুস্থ ব্যক্তি ও তাদের ঘনিষ্ঠ পরিজন মিলিয়ে মোট আট অভিবাসনপ্রত্যাশীকে জাহাজটি থেকে নামিয়ে নিয়েছিল ইতালীয় কোস্টগার্ড। সেই থেকে নয় শিশুসহ জাহাজের বাকি ৩০৬ অভিবাসনপ্রত্যাশী লাম্পেদুসা উপকূলে উদ্ধারের অপেক্ষায় দিন গুনছিলেন।

গত রোববার সি-আই ৪ নামে আরেকটি উদ্ধারকারী জাহাজ টানা কয়েকদিন অপেক্ষার পর অনুমতি পেয়ে সিসিলির ত্রাপানি বন্দরে পৌঁছেছে। জাহাজটিতে আট শতাধিক অভিবাসনপ্রত্যাশী ছিলেন বলে জানা গেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023