শিরোনাম :
নীলফামারীতে চামড়ার বাজারে ধস, ক্ষুব্ধ বিক্রেতারা ঈদ-পরবর্তী শাজাহানপুরে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় জরিমানা শাজাহানপুরে জমি নিয়ে সংঘর্ষ, হামলা ও চাঁদা দাবির অভিযোগে থানায় এজাহার দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে অনেক ক্ষতি হবে : প্রধানমন্ত্রী বগুড়ায় মোটর সাইকেলের সংঘর্ষে অজ্ঞাতনামা তিন ব্যক্তির মৃ’ত্যু সারিয়াকান্দিতে ঈদের দিনে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা আদ্-দ্বীনে  হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু কাহালুতে পৃর্থক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত-৩

একসঙ্গে দুই পূজা

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ৮ নভেম্বর, ২০২১

গানের মানুষ বাঁধন সরকার পূজা। আর সিনেমার জনপ্রিয় অভিনেত্রীদের একজন পূজা চেরি। শোবিজ অঙ্গনে তাদের পথচলা হলেও দুজন দুই অঙ্গনের। তবে নতুন খবর হলো, দুই পূজা এবার এক হলেন।

‘সাইকো’ সিনেমার একটি গানে কণ্ঠ দিয়েছেন বাঁধন সরকার পূজা। আর এই সিনেমার নায়িকা পূজা চেরি। সম্প্রতি নিকেতনের একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। এর সুর-সংগীত করেছেন কলকাতার লিংকন।

বাঁধন সরকার পূজা বলেন, ‘সম্প্রতি “সাইকো”র গানে কণ্ঠ দিয়েছি। চমৎকার কথার একটি গান। এই গানের সুবাদে আমরা দুই পূজা একসঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। কাজটি করে অনেক ভালো লেগেছে। সব মিলিয়ে দারুণ অভিজ্ঞতা হয়েছে।’

এদিকে, অনন্য মামুন পরিচালিত ‘সাইকো’তে পূজা চেরির বিপরীতে আছেন রোশান। এতে আরও অভিনয় করেছেন- তারকা দম্পতি শহীদুজ্জামান সেলিম ও রোজী সিদ্দিকী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023