শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

আশুলিয়ায় একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় রবিবার, ৭ নভেম্বর, ২০২১

আশুলিয়ার জামগড়া এলাকার ভাড়া বাসার একটি কক্ষ থেকে একই পরিবারের শিশুসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, স্ত্রী-সন্তানকে শ্বাসরোধ করে হত্যার পর নিজে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন স্বামী।

তারা হলেন, কুড়িগ্রাম জেলার ফুলবাগি থানার চর গরুক মন্ডল গ্রামের সবুর আলী (২৮), তার স্ত্রী রোজিনা (২৫) ও মেয়ে সুমাইয়া (৯)। রোজিনা ওই এলাকার ফজর আলীর বাড়িতে ভাড়া থেকে স্থানীয় মেডলার কারখানায় চাকরি করতেন।

শনিবার (৬ নভেম্বর) রাত ১০টার দিকে আশুলিয়ার থানার রূপায়ন মাঠ এলাকার মানসুরা ভিলার টিনসেট কলোনির ৪ নম্বর কক্ষ থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানান, সবুর মিয়া অটোরিকশাচালক। স্ত্রী টাকায় কেনা অটোরিকশা হারিয়ে সংসারে বিরোধের সৃষ্টি হয়। জড়িয়ে পড়েন পারিবারিক কলহে।

পুলিশ জানায়, স্থানীয়দের খবরের ভিত্তিতে জামগড়ার রূপায়ন মাঠ এলাকার ফজর আলীর বাড়ি থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। এদের মধ্যে সবুর মিয়াকে ঝুলন্ত অবস্থায় ও বাকিদের মরদেহ বিছানা থেকে উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুইদিন আগে স্ত্রী-সন্তানকে শ্বাসরোধে হত্যার পর আত্মহত্যা করেছেন সবুর মিয়া।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আল-মামুন বলেন, মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। এ ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023