শিরোনাম :
নীলফামারীতে চামড়ার বাজারে ধস, ক্ষুব্ধ বিক্রেতারা ঈদ-পরবর্তী শাজাহানপুরে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় জরিমানা শাজাহানপুরে জমি নিয়ে সংঘর্ষ, হামলা ও চাঁদা দাবির অভিযোগে থানায় এজাহার দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে অনেক ক্ষতি হবে : প্রধানমন্ত্রী বগুড়ায় মোটর সাইকেলের সংঘর্ষে অজ্ঞাতনামা তিন ব্যক্তির মৃ’ত্যু সারিয়াকান্দিতে ঈদের দিনে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা আদ্-দ্বীনে  হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু কাহালুতে পৃর্থক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত-৩

বিয়ে করলেন অভিনেত্রী নাফিসা

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ৬ নভেম্বর, ২০২১

বিয়ে করলেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী নাফিসা জাহান। ৪ নভেম্বর হয়েছে গায়ে হলুদ আর গতকাল ৫ নভেম্বর সেরেছেন বিয়ে। পাত্র যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি রাজিব হাসান। তিনি নাফিসার পূর্ব পরিচিত। চলতি বছর তারা প্রেমিক-প্রেমিকা হিসেবে সবার সামনে এসেছিলেন। ফেসবুকে এক পোস্টের মাধ্যমে পরিচিতদের মাঝে খবরটি শেয়ার করেছেন এই অভিনেত্রী।

নাফিসা বলেন, ‘পূর্বের সংসারে দীর্ঘ সময় আগে থেকে ভঙ্গুর সম্পর্ক টিকিয়ে রাখার জন্য আমার পক্ষের প্রচেষ্টা কেউ দেখতে পায়নি। আমার প্রতিদিনের সকালের শুরুটাও কেউ দেখেনি, আর সারাদিনের অক্লান্ত পরিশ্রম শেষে গভীর রাতে ঘুমাতে যাওয়ার দৃশ্যটাও কেউ দেখেনি। সবকিছু সবাই দেখতে পায় না, এমনকি আমরা ইচ্ছা করেও সব কিছু প্রকাশ্যে আনি না সমাজের লোকেদের মন্তব্যের ভয়ে। বেঁচে থাকার জন্য সবাই সংগ্রাম করে আর আমিও ব্যতিক্রম নই। সুতরাং যারা সবার বেলায় মনগড়া মন্তব্য করেন তারা আমার স্থানে নিজেকে বসিয়ে একবার চিন্তা করবেন আশা রাখি। আর দ্বিতীয় বিবাহ জগতে এইটাই প্রথম না।’

শোবিজে নাফিজা জাহানের যাত্রা লাক্স সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে। একসময় নাটক-টেলিফিল্মে অভিনয় করে নিজের আলাদা জায়গা করে নেন এই অভিনেত্রী। তবে ২০১৩ সালের মাঝামাঝিতে হঠাৎ অভিনয় ছেড়ে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। এরপর থেকে সেখানেই বসবাস করছেন তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023