বগুড়া শিবগঞ্জ উপজেলার ৭ নং বিহার ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোঃ মহিদুল ইসলাম ইউনিয়নের বিভিন্ন এলাকায় নৌকা মার্কায় ভোট চেয়ে গণসংযোগ করেছেন। গতকাল বৃহস্পতিবার সকাল থেকেই তিনি দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে মাদক সন্ত্রাসমুক্ত উন্নত ইউনিয়ন গড়তে পুনরায় নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য এলাকাবাসীদের প্রতি আহবান জানান।
এসময় চেয়ারম্যান মহিদুল ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল মানুষের ভাগ্যেই উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। তিনি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে অসহায় মানুষের জন্য ভাতা প্রদানের ব্যবস্থা করেছেন। প্রধানমন্ত্রীর দেয়া সকল প্রকার সুযোগ সুবিধা আমরা আপনাদের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা বন্টন করেছি। যার সুফল আপনারা পেয়েছেন। আগামীতেও এলাকার উন্নয়নে ভূমিকা রাখার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার মার্কা নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য সবার প্রতি আহবান জানান।