শিরোনাম :
নীলফামারীতে চামড়ার বাজারে ধস, ক্ষুব্ধ বিক্রেতারা ঈদ-পরবর্তী শাজাহানপুরে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় জরিমানা শাজাহানপুরে জমি নিয়ে সংঘর্ষ, হামলা ও চাঁদা দাবির অভিযোগে থানায় এজাহার দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে অনেক ক্ষতি হবে : প্রধানমন্ত্রী বগুড়ায় মোটর সাইকেলের সংঘর্ষে অজ্ঞাতনামা তিন ব্যক্তির মৃ’ত্যু সারিয়াকান্দিতে ঈদের দিনে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা আদ্-দ্বীনে  হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু কাহালুতে পৃর্থক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত-৩

সিয়াম-পূজার ‘শান’ মুক্তি পাচ্ছে ৭ জানুয়ারি

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১

‘পোড়ামন ২’ সিনেমা দিয়ে বড় পর্দায় যাত্রা করে সিয়াম-পূজা জুটি। সে ছবিতে তাদের রসায়ন দর্শকের মনে দাগ কেটেছে। যার জেরে আরও কিছু সিনেমায় কাজ করেছেন তারা।

তার একটি ‘শান’। করোনার কারণে ছবিটির মুক্তি আটকে ছিলো। অবশেষে জানা গেল, আগামী ৭ জানুয়ারি সারাদেশের প্রেক্ষাগৃহে আসতে চলেছে ‘শান’।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) রাতে জাজ মাল্টিমিডিয়া ফেসবুকে সিনেমাটির প্রথম অফিশিয়াল পোস্টার প্রকাশ করে। একই সঙ্গে জানায়, আগামী বছরের ৭ জানুয়ারি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

প্রকাশিত পোস্টারে দেখা যায়, একদল শ্রমজীবী মানুষ দাঁড়িয়ে আছে। সামনে কাঁটাতার। তাদের শরীরে আঘাতের চিহ্ন। প্রত‌্যেকের চোখ লাল কাপড়ে বাঁধা। আকাশ থেকে ঝরছে বৃষ্টির কান্না।

বাস্তব ঘটনা অবলম্বনে গড়ে উঠেছে ‘শান’ সিনেমার কাহিনি। একজন পুলিশ অফিসারের জীবনের ঘটনা অবলম্বনে এর গল্প এগিয়েছে। যার ভূমিকায় দেখা যাবে সিয়ামকে।

এর চিত্রনাট্য রচনা করেছেন নাজিম উদ দৌলা। কাহিনি সাজিয়েছেন আজাদ খান। ছবিটি পরিচালনা করেছেন এম রাহিম।

সিয়াম-পূজা ছাড়া আরও অভিনয় করেছে তাসকিন, হাসান ইমাম, মিশা সওদাগর, নাদের চৌধুরী, চম্পা, অরুণা বিশ্বাস, ডন, আরমান পারভেজ মুরাদ প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023