শিরোনাম :
বিএনপির সরকার মানুষের সেবক হয়ে কাজ করে যাবে : বগুড়া জেলা পরিষদ প্রশাসক জাকির অতীতে শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে: তারেক রহমান শাজাহানপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত বগুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প স্ত্রীকে এক নজর দেখতে হুইল চেয়ারে ট্রাইব্রুনালে দিপু মনির স্বামী শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে পুষ্টি সচেতনতার আহ্বান শাজাহানপুরে জলিল বাহিনীর সহযোগী আটক

মহাকাশে প্রথমবার ফলল কাঁচা মরিচ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১

প্রথমবারের মতো আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কাঁচা মরিচ চাষ করা হয়েছে। মহাকাশচারীরা সেই কাঁচা মরিচ খেয়েছেন বলে নাসা জানিয়েছে।

মহাকাশে কোনো কোনো সবজির চাষ সম্ভব তা নিয়ে দীর্ঘদিন ধরেই গবেষণা চলছে। সেই গবেষণার অংশ হিসেবেই গত জুনে পৃথিবী থেকে প্রচুর কাঁচা মরিচের বীজ নিয়ে যাওয়া হয়েছিল মহাকাশ স্টেশনে। মঙ্গল বা চাঁদে মহাকাশচারীদের দীর্ঘ দিন থাকতে হলে সেখানেই কী কী জিনিস ফলানো সম্ভব তা বুঝতেই মহাকাশ স্টেশনে এই পরীক্ষা করা হয়েছিল বলে নাসার তরফ থেকে জানানো হয়েছে।

গত শুক্রবার মহাকাশ স্টেশনে বীজ থেকে প্রথম কাঁচা মরিচের ফলন সম্ভব হয়েছে বলে নাসা জানিয়েছে। এ ব্যাপারে খুদে ব্লগিং সাইট টুইটারে নাসার মহাকাশচারী মেগান ম্যাকআর্থার জানান, মহাকাশ স্টেশনে যে কাঁচা মরিচ হয়েছে, গরুর মাংসের সঙ্গে তারা তা খেয়েছেন।

গত জুলাইয়ে নাসার তরফ থেকে জানানো হয়েছিল, পৃথিবী থেকে নিয়ে যাওয়া বীজ থেকে মহাকাশ স্টেশনে চার মাসের মধ্যেই কাঁচা মরিচ চাষ করা যাবে বলে আশা করা হচ্ছে।

নাসা আরও জানিয়েছিল, সেই কাঁচা মরিচ যদি খাওয়ার মতো মনে হয় তা হলে মহাকাশ স্টেশনেই তা চেখে দেখবেন মহাকাশচারীরা। তার পর সেখানে ফলানো বাকি কাঁচা মরিচ পৃথিবীতে ফিরিয়ে আনা হবে তার খাদ্যগুণ যথার্থ কি না তা পরীক্ষা করতে। মহাকাশে ফলানো বিভিন্ন ফসল খাওয়ার ফলে মহাকাশচারীদের উপর কী কী প্রভাব পড়তে পারে তাও খতিয়ে দেখা হবে বলে নাসা জানিয়েছিল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023