শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

সোনাতলা পৌর নির্বাচন সহিংসতার ঘটনায় গ্রেফতার ৫

সোনাতলা(বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১

বগুড়ার সোনাতলা পৌরসভা নির্বাচনের পরের দিন ৩ নভেম্বর বুধবার নৌকা ও নারিকেল গাছ প্রতীকের প্রার্থীর কর্মীসমর্থকদের মধ্যে সহিংসতার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
৪ নভেম্বর বৃহস্পতিবার উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগাঠনিক সম্পাদক নবীন আনোয়ার কমরেড বাদী হয়ে নবনির্বাচিত মেয়র জাহাঙ্গীর আলম আকন্দ নান্নুসহ ৩০ জনের নাম উল্লেখ পূর্বক ২০/২৫ জনকে অজ্ঞাত রেখে থানায় মামলা দায়ের করেন। মামলা নং ২।
সহিংস ঘটনায় জড়িত থাকার দায়ে পুলিশ বুধবার দিবাগত গভীর রাতে ৫ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো উপজেলার কাবিলপুর গ্রামের মোঃ আফতাব আলীর ছেলে এনামুল হক(৩৫),মৃত আব্দুল জলিলের ছেলে জুয়েল মিয়া(৪০),মৃত ছায়েদ আলী মোল্লার ছেলে আব্দুর রাজ্জাক করিম(৪০),রানীরপাড়া গ্রামের মৃত আব্দুল মান্নান চান্দুর ছেলে মিজানুর রহমান(৪০) এবং মধ্য রানীরপাড়া গ্রামের পিতা অজ্ঞাত নুরন্নবী বজলু। ৪ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃতদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
সোনাতলা থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা বিষয়টি নিশ্চিত করে জানান, ইতিমধ্যে এ মামলার ৫ আসামীকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামীদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে। তিনি আরও জানান,বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে এবং এ এলাকায় আইন-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সবসময় সতর্কাবস্থানে রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023