শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

নন্দীগ্রামে আগুনে পুড়ল দোকান

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার রনবাঘা বাজারে অগ্নিকান্ডে ২টি দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের সদস্যরা প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

সোমবার (১ নভেম্বর) রাত ১২টার দিকে নন্দীগ্রাম সদর ইউনিয়নের রনবাঘা বাজারে গ্যাস সিলিন্ডার, কীটনাশক দোকানে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে দুটি দোকানের প্রায় ৯ লাখ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্থদের।

ক্ষতিগ্রস্থ দোকান মালিক আসাদুল ইসলাম বলেন, উপজেলার রনবাঘা বাজারে গ্যাস সিলিন্ডার, ডিজেল, কীটনাশক ব্যবসা করতেন তিনি। প্রতিদিনের মতো গত সোমবার রাতে দোকান বন্ধ করে বাড়ি যান আসাদুল ইসলাম। হঠাৎ রাত ১২ টার দিকে তার দোকানে আগুন লাগার খবর পায়। পরে নন্দীগ্রাম ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের সদস্যরা প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এছাড়া তার পাশের সাইফুল ইসলাম নামের এক স্যানেটারি দোকানে অগ্নিকান্ডে কিছু ক্ষতি হয়েছে। তবে ক্ষতিগ্রস্থদের দাবি কে বা কাহারা তাদের দোকানে আগুন লাগিয়ে দিয়েছে।

নন্দীগ্রাম ফায়ায় সার্ভিস স্টেশনের লিডার তানভির হাসান জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। ওই দোকানে ২৮টি গ্যাস সিলিন্ডার ছিল। তবে তদন্ত করে ক্ষয়ক্ষতির পরিমাণসহ আগুন লাগার সঠিক কারণ জানাযাবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023