শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

কপ-২৬ সম্মেলনে আজ ভাষণ দিবেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় সোমবার, ১ নভেম্বর, ২০২১

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের জলবায়ু সম্মেলনে (কপ২৬) যোগ দিতে রোববার গ্লাসগোতে পৌঁছেছেন। সোমবার সম্মেলনের প্রথম দিন ভাষণ দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও আজ ও মঙ্গলবার সম্মেলনের শীর্ষ বৈঠকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দেবেন তিনি। গ্লাসগোয় অনুষ্ঠিত জাতিসংঘের কনফারেন্স অব দ্য পার্টিজের (কপ) ২৬তম সম্মেলন ৩১ থেকে ১২ নভেম্বর পর্যন্ত চলবে।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের জলবায়ু সম্মেলনে (কপ২৬) যোগ দিতে রোববার বাংলাদেশ সময় রাত ১০টায় এবং স্কটল্যান্ডের স্থানীয় সময় বেলা পৌনে ৩টায় গ্লাসগো বিমানবন্দরে পৌঁছেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম।

এর আগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে করে রোববার সকাল ৯টা ২৭ মিনিটে ঢাকা ত্যাগ করেন সরকারপ্রধান ও তার সফরসঙ্গীরা।

প্রধানমন্ত্রী এই সম্মেলনে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি সীমিত রাখা ও জলবায়ু তহবিলের কার্যকর বাস্তবায়নসহ তিনটি প্রস্তাব বিশ্বনেতাদের সামনে তুলে ধরবেন।

বাংলাদেশের প্রতিনিধিত্ব করার পাশাপাশি শেখ হাসিনা এবারের জলবায়ু সম্মেলনে ঝুঁকির মুখে থাকা ৪৮ দেশের জোট ‘ক্লাইমেট ভালনারেবল ফোরামেরও (সিভিএফ)’ নেতৃত্ব দেবেন।

করোনার কারণে এই সম্মেলন নির্ধারিত সময়ে এক ছর পর অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলন ঘিরে বিশ্বনেতাদের মিলন মেলা স্কটল্যান্ডে। এতে ১৯৬ দেশের প্রায় ২৫ হাজার প্রতিনিধি যোগ দিয়েছেন।

দুই সপ্তাহের এই সফরে ফ্রান্সেও যাবেন প্রধানমন্ত্রী, জলবায়ু সম্মেলনের পাশাপাশি অংশ নেবেন সৃজনশীল অর্থনীতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক পুরস্কার’ বিতরণ এবং ইউনেস্কোর ৭৫তম বার্ষিকীর অনুষ্ঠানে।

বর্তমানে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির হার ২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এতে ভয়াবহ আকারে বাড়ছে ঘূর্ণিঝড়, দাবদাহ ও খরা। এতে পরিবেশের সঙ্গে ধ্বংস হচ্ছে বাস্তুসংস্থান। ক্ষতিগ্রস্ত দেশেগুলোর তালিকায় অন্যতম বাংলাদেশ। বিশ্ব ব্যাংক বলছে, জলবায়ুর বিরূপ প্রভাবে বাংলাদেশে বাসস্থান হারাবে ১ কোটি ৩৩ লাখের বেশি মানুষ।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023