শিরোনাম :
নীলফামারীতে চামড়ার বাজারে ধস, ক্ষুব্ধ বিক্রেতারা ঈদ-পরবর্তী শাজাহানপুরে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় জরিমানা শাজাহানপুরে জমি নিয়ে সংঘর্ষ, হামলা ও চাঁদা দাবির অভিযোগে থানায় এজাহার দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে অনেক ক্ষতি হবে : প্রধানমন্ত্রী বগুড়ায় মোটর সাইকেলের সংঘর্ষে অজ্ঞাতনামা তিন ব্যক্তির মৃ’ত্যু সারিয়াকান্দিতে ঈদের দিনে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা আদ্-দ্বীনে  হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু কাহালুতে পৃর্থক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত-৩

ব্যক্তিগত ‘সম্পদ’ নিলামে তুলছেন অমিতাভ

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১ নভেম্বর, ২০২১

বলিউড ‘শাহেনশাহ’ অমিতাভ বচ্চনের থেকে পাওয়া যে কোনও কিছুই ভক্ত অনুরাগীদের কাছে এক প্রকারের উপহার। তাই স্বয়ং ‘বিগ বি’ এবার নিজের সম্পদ উপহার দেবেন অনুরাগীদের। সাক্ষর করা নিজের ছবির ডিজিটাল পোস্টার, নিজের রেকর্ড করা কবিতা, ইত্যাদি নিলাম করবেন তিনি। তবে সরাসরি সেই সব জিনিস ক্রেতারা পাবেন না। তা তারা পাবেন নন-ফাঞ্জিবল রিটার্নস (এনএফটি)-এর শর্তে। এই নিলাম হবে আজ ১ নভেম্বর, সোমবার।

এনএফটি এক ধরনের ডিজিটাল ফাইল, যা ‘ব্লকচেন’ নামের এক প্রকার ডিজিটাল লেজারে জমা থাকে। এগুলি ফটো, ভিডিও, অডিও অথবা অন্য যে কোনও ডিজিটাল ফাইল হতে পারে। ব্লকচেন প্রযুক্তির মাধ্যমে তার মালিকানা জনসমক্ষে ব্যক্ত করা যায়। যিনি এনএফটি কিনছেন, তিনি তার ইচ্ছানুসারে যত বার খুশি তা কপি বা শেয়ার করতে পারেন। কিন্তু তা বিটকয়েন বা অন্য ক্রিপ্টোকারেন্সির মতো ব্যবহার করতে পারেন না।

অমিতাভের ‘শোলে’ ছবির এনএফটি অর্থাৎ পোস্টার-সহ আরও অন্যান্য জিনিসগুলির দাম সাড়ে ন’হাজার ডলার। বাবা হরিবংশ রায় বচ্চনের কাব্য ‘মধুশালা’ পাঠ করে তা রেকর্ড করেছেন অমিতাভ। তবে সেই রেকর্ডিংয়ের দাম কত, তা এখনও পর্যন্ত জানা যায়নি। এ ছাড়াও এই নিলামে এক প্রকার ‘লুট বক্স’ থাকবে। সেটির দাম ১০ ডলার। যারা এগুলি কিনবেন, তারা প্রত্যেকেই অমিতাভের পক্ষ থেকে উপহার পাবেন।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023