শিরোনাম :
বগুড়ার নন্দীগ্রামে ১ হাজার ২শ’ পিস ইয়াবাসহ ছাত্রদলের সহ-সভাপতি রবিউল গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করছেন : প্রতিমন্ত্রী মীর শাহে আলম শিবগ্ঞ্জে গোল্ডেন জিপিএ-৫, মাহফুজের সকল দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ধুনটে বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু বগুড়ায় ১ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারী সজীব ও সেলিম গ্রেফতার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী বগুড়া সোনাতলা রেলস্টেশনে হামলা ঘটনায় ক্ষমা চাওয়ার পর কর্মবিরতি প্রত্যাহার কারাগারে ফিরলেন দীপু মনি অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চিপস তৈরীর ফ্যাক্টরীর কারখানা জরিমানা

যেভাবেই হোক বাংলাদেশকে হারাতে চায় অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ৩১ অক্টোবর, ২০২১

ইংল্যান্ডের বিপক্ষে বড় ব্যবধানে হেরেও টি-টোয়েন্টিতে নিজেদের অন্যতম সেরা দল হিসেবে মানছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তবে এমন হারের পর সুপার টুয়েলভে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাকি থাকা ম্যাচ দুইটিতে যে করেই হোক, ফলাফল নিজেদের পক্ষে নিতে চান অসি অধিনায়ক।

শনিবার রাতে দুবাইয়ে অস্ট্রেলিয়ার দেওয়া ১২৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৫০ বল হাতে রেখেই ৮ উইকেটের বিশাল জয় পেয়েছে ইংল্যান্ড৷ এতে অনেক কমে গেছে অজিদের নেট রান রেট। যা কি না সেমিফাইনালে ওঠার পথে হতে পারে বড় বাধা।

সুপার টুয়েলভে অস্ট্রেলিয়ার শেষ দুটি ম্যাচ বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এ দুইটি দলের বিপক্ষেই সবশেষ দ্বিপাক্ষিক সিরিজে হেরেছে অস্ট্রেলিয়া। এখন বিশ্বকাপের সেরা চারে নাম লেখানোর জন্য ম্যাচ দুটিকে মাস্ট উইন হিসেবেই দেখছেন ফিঞ্চ।

ইংল্যান্ডের কাছে হারের পর অসি অধিনায়ক বলেছেন, ‘আমাদের জন্য ম্যাচ দুইটি অবশ্যই মাস্ট উইন। আমাদের নেট রান রেট অনেক কমে গেছে। তাই শেষ দুই ম্যাচে আমাদের সর্বোচ্চটা দিয়ে খেলতে হবে৷ বাংলাদেশ অনেক ভালো দল। আর ওয়েস্ট ইন্ডিজে অনেক দুর্ধর্ষ খেলোয়াড় রয়েছে, দলটি অনেক অভিজ্ঞও। তবে আমাদের একমাত্র লক্ষ্য সামনে এগোনো।’

ইংল্যান্ডের বিপক্ষে ছয় ব্যাটার ও পাঁচ বোলার নেওয়ার কৌশল খাটিয়েছিল অস্ট্রেলিয়া৷ সে কারণে মিচেল মার্শের বদলে নেয়া হয় অ্যাশটন অ্যাগারকে। কিন্তু এ সিদ্ধান্ত বুমেরাং হয়ে যায়। মাত্র ২১ রানেই প্রথম চার উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ১২৫ করতে সক্ষম হয় অজিরা।

এ বিষয়ে অজি অধিনায়কের ভাষ্য, ‘এমনটা হতেই পারে। ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েলের থেকে সবাই আগ্রাসী ব্যাটিং আশা করে। পাওয়ার প্লেতে বেশি মেরে খেলতে গেলে উইকেট পড়ার সম্ভাবনা থাকেই।’

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023