শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

নন্দীগ্রামে আওয়ামী লীগের সম্প্রীতি সমাবেশ

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ৩১ অক্টোবর, ২০২১

বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ মজিবর রহমান মজনু বলেছেন, সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে উঠেছে। দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টকারীরা বিএনপির সহযোগী। সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে শেখ হাসিনার নির্দেশে সারাদেশে সম্প্রীতি সমাবেশ হচ্ছে।
রোববার বিকেলে বগুড়ার নন্দীগ্রাম পৌর শহর বাসষ্ট্যান্ড বঙ্গবন্ধু চত্বরে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আনোয়ার হোসেন রানা’র সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলু, দপ্তর সম্পাদক আল রাজী জুয়েল, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফী হিরো, জেলা ছাত্রলীগের সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগ নেতা শফিউল আলম ছবি, আলী হাসান, মহসিন আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র আনিছুর রহমান, সাধারণ সম্পাদক মুকুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মুক্তার হোসেন, আওয়ামী লীগ নেতা মোরশেদুল বারী, মিজানুর রহমান মাছুম, মখলেছুর রহমান মিন্টু, কালিপদ রায়, সোহেল রানা সোহাগ, মোফাজ্জল বারী, আনিছুর রহমান আলো, নিকুঞ্জ কুমার, গোলাম মোস্তফা গামা, তীর্থ সলিল রুদ্র, উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান সবুজ, উপজেলা শ্রমিক লীগের আহবায়ক এনামুল হক, যুগ্ম-আহবায়ক সানোয়ার হোসেন মিলন, উপজেলা ছাত্রলীগের সভাপতি তুহিন আহমেদ, যুগ্ম-সম্পাদক আবু তৌহিদ রাজীব প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023