শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

ওটিটি এখন আবর্জনা ফেলার জায়গা : নওয়াজ

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ৩১ অক্টোবর, ২০২১

মূল ধারার চলচ্চিত্রে বড় বড় তারকাদের পেছনে ছোটেন প্রযোজক-পরিচালকরা। ওটিটি প্ল্যাটফর্ম এসে সেই ছক ভেঙে দিয়েছে। এখানে গল্পই তারকা। অভিনয় শিল্পীরা সেটিকে এগিয়ে নিয়ে যান। ভারতে ওটিটিতে যারা রাজত্ব করছেন তার প্রথম সারিতেই আছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। সেই নওয়াজই এবার ওটিটি ছাড়ার ঘোষণা দিয়েছেন।

নওয়াজের মতে, ‘ওটিটি এখন আবর্জনা ফেলার জায়গা। প্রচুর শো হচ্ছে। এমন কনটেন্ট বানানো হচ্ছে যা বানানোই উচিত না। আবার এমন সিক্যুয়েল বানানো হচ্ছে যেখানে আর বলার মতো কিছু নেই।’

সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে নওয়াজ আরও বলেছেন, ‌‘সেক্রেড গেমস করার সময় উচ্ছ্বসিত ছিলাম, নতুন চ্যালেঞ্জ অনুভব করতাম। তরুণ মেধাবীদের এখানে জায়গা করে দেওয়া হতো। কিন্তু এখন আর সেটি নেই। ওটিটি বড় বড় প্রোডাকশনের সহযোগী হিসেবে কাজ করছে। বলিউডের প্রভাবশালী নির্মাতারা এখানে বড় বড় ডিল করছেন। প্রচুর শো হচ্ছে। এতে গুণগত মান কমে যাচ্ছে। যে সব কাজ আমি চোখে দেখতে পারি না, তাতে নিজেকে আর দেখব কী করে?’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023