শিরোনাম :
বিএনপির সরকার মানুষের সেবক হয়ে কাজ করে যাবে : বগুড়া জেলা পরিষদ প্রশাসক জাকির অতীতে শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে: তারেক রহমান শাজাহানপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত বগুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প স্ত্রীকে এক নজর দেখতে হুইল চেয়ারে ট্রাইব্রুনালে দিপু মনির স্বামী শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে পুষ্টি সচেতনতার আহ্বান শাজাহানপুরে জলিল বাহিনীর সহযোগী আটক

সুদানে চলছে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ, মৃত্যু বেড়ে ১১

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১

পূর্ব আফ্রিকার দেশ সুদানে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ অব্যাহত আছে। অব্যাহত বিক্ষোভে সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা ১১ তে দাঁড়িয়েছে। কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার দেশটির রাজধানী খার্তুমে সেনাবাহিনীর সঙ্গে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত আরও একজনের প্রাণ গেছে। এ নিয়ে অভ্যুত্থানের দিন থেকে শুরু করে চারদিনে সুদানে সেনা-বিক্ষোভকারী সংঘর্ষে নিহতের সংখ্যা এখন ১১।

এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে সুদানের পরিস্থিতিতে ‘গভীর উদ্বেগ’ ব্যক্ত করে সোমবার বেসামরিক নেতৃত্বাধীন যে অন্তর্বর্তী সরকারকে উৎখাত করা হয়েছিলো, সেই সরকারকে পুনর্বহালের আহ্বান জানিয়েছে।

এছাড়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, অন্য দেশগুলোর মতো যুক্তরাষ্ট্রও সুদানের বিক্ষোভকারীদের পাশে আছে। সুদানের সামরিক কর্তৃপক্ষের প্রতি আমাদের সবার স্পষ্ট বার্তা- সুদানের জনগণকে শান্তিপূর্ণ বিক্ষোভ করতে দিতে হবে এবং বেসামরিক নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে পুনর্বহাল করতে হবে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023