শিরোনাম :
বগুড়ার নন্দীগ্রামে ১ হাজার ২শ’ পিস ইয়াবাসহ ছাত্রদলের সহ-সভাপতি রবিউল গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করছেন : প্রতিমন্ত্রী মীর শাহে আলম শিবগ্ঞ্জে গোল্ডেন জিপিএ-৫, মাহফুজের সকল দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ধুনটে বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু বগুড়ায় ১ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারী সজীব ও সেলিম গ্রেফতার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী বগুড়া সোনাতলা রেলস্টেশনে হামলা ঘটনায় ক্ষমা চাওয়ার পর কর্মবিরতি প্রত্যাহার কারাগারে ফিরলেন দীপু মনি অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চিপস তৈরীর ফ্যাক্টরীর কারখানা জরিমানা

নন্দীগ্রামে চাচাকে হত্যার অভিযোগে ভাতিজা গ্রেফতার

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১

বগুড়ার নন্দীগ্রামে বাড়ির জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজাদের মারপিটে জামাল উদ্দিন (৬২) নামে এক বৃদ্ধার নিহতের ঘটনা ঘটছে। এ ঘটনার সাথে জড়িত হোসেন আলী নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। হোসেন আলী উপজেলার মথুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

শুক্রবার (২৯ অক্টোবর) সকালে নন্দীগ্রাম থানা থেকে তাকে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার নন্দীগ্রাম সদর ইউনিয়নের মথুরাপুর গ্রামে এঘটনা ঘটে। নিহত জামাল উদ্দিন ওই গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে।

এ ঘটনায় বৃহস্পতিবার রাতে নিহত জামাল উদ্দিনের ছেলে আব্দুর রহিম বাদি হয়ে নন্দীগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করে। ওই মামলায় পুলিশ শিক্ষক হোসেন আলীকে গ্রেফতার করেছে।

জানা গেছে, জামাল উদ্দিনের বড় ভাই মৃত আব্দুল জোব্বারের ছেলেদের সাথে বাড়ির জায়গা নিয়ে বিরোধ চলছিল। এই বিরোধের জেরধরে বৃহস্পতিবার বিকেলে মৃত আব্দুল জোব্বারের ছেলে আব্দুল আহাদ, হাসান আলী ও হোসেন আলী জামাল উদ্দিনকে বেদম মারপিট করে। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়।

এ বিষয়ে নন্দীগ্রাম উপজেলা শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনাটি শুনেছি। বিষয়টি আগামী রবিবার (৩১ অক্টোবর) লিখিতভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, নিহত জামাল উদ্দিনের ছেলে আব্দুর রহিম বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। এ মামলার এজাহারনামীয় আসামি হোসেন আলীকে গ্রেফতার করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023