শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

বাংলাদেশের সামনে ১৪৩ রানের লক্ষ্য

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১

মাহমুদউল্লাহদের সামনে আজ শেষ সুযোগ। বিশ্বকাপের সেমিফাইনালের আশা টিকিয়ে রাখতে উইন্ডিজের বিপক্ষে জয় ছাড়া কোন বিকল্প নেই। এমন সমীকরণের ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪২ রান করে ওয়েস্ট ইন্ডিজ। তাই বাংলাদেশকে জিততে হলে করতে হবে ১৪৩ রান।

বাঁচা-মরার এ ম্যাচে শুরু থেকেই নিয়ন্ত্রিত বোলিং করে ক্যারিবিয়ান ব্যাটারদের চাপে রাখে বাংলাদেশ। শুরুতেই উইন্ডিজ শিবিরে আঘাত হানেন মোস্তাফিজুর রহমান। তার শিকার এভিন লুইস। এরপর মাহেদির বলে বোল্ড হয়ে আউট হন ক্রিস গেইল।

দলীয় ৩২ রানে শিমরন হেটমায়ারকে ফিরিয়ে উইন্ডিজকে চেপে ধরে বাংলাদেশ। তবে শেষ দিকে ক্রিজে এসে বিস্ফোরক ইনিংস খেলতে শুরু করেন নিকোলাস পুরান। তবে দলীয় ৯৯ রানে তাকে আউট করেন শরিফুল ইসলাম।

সাজঘরে ফেরার আগে এই ব্যাটার ২২ বলে ৪৪ রান করে। পুরান ফিরে গেলে ক্রিজে এসে আবার তাণ্ডব শুরু করেন জেসন হোল্ডার। শেষ দিকে তার ব্যাটিং নৈপুণ্যে ১৪২ রান করতে সক্ষম হয় ক্যারিবিয়ানরা।

পোলার্ড রিটায়ার্ড, রান আউটের ফাঁদে রাসেল

১২ ওভারে ৪ উইকেটে ৬২ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। ১২ ওভার শুরুর পর আচানক পোলার্ড ব্যাট হাতে মাঠ ছাড়েন। কি কারণে মাঠ ছেড়েছেন তা জানা যায়নি।

তার স্থানে ব্যাট করতে এসে রান আউট হয়ে ফেরেন আন্দ্রে রাসেল।

হেটমায়ারও আউট, চাপে উইন্ডিজ

শিমরন হেটমায়ারকে ফিরিয়ে দিয়েছেন মাহেদি হাসান। হেটমায়ার ৭ বলে ৯ রান করে আউট হয়ে যান। এটা মাহেদির দ্বিতীয় উইকেট। এর আগে ক্রিস গেইলকেও আউট করেন তিনি।

৭ ওভারে ৩৩ রানে ৩ উইকেট হারিয়ে চাপে রয়েছে উইন্ডিজ। নতুন ব্যাটার হিসেবে মাঠে নেমেছেন কাইরন পোলার্ড। তিনি রোস্টন চেসের সঙ্গে ব্যাট করছেন।

গেইল বোল্ড, ২ উইকেট হারালো উইন্ডিজ

সেমিফাইনালের স্বপ্ন এখনো আছে বাংলাদেশের। এমন সমীকরণের ম্যাচে টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় মাহমুদউল্লাহ।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি ক্যারিবীয়রা। প্রথম ওভারে বল হাতে আসেন শেখ মাহেদি হাসান। এরপর বল হাতে আসেন তাসকিন আহমেদ। এই দুই বোলার ভালো ভাবে বোলিং করলেও উইকেটের দেখা পায়নি। তবে মোস্তাফিজের বোলে কোনঠাসা হয়ে পরে উইন্ডিজ। ফিজের বোলে মুশফিকের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে গেছে এভিন লুইজ।

এই ব্যাটার আউট হওয়ার আগে করেন ৯ বলে ৬ রান। পরের ওভারে ক্যারিবিয়ান ব্যাটিং দানব ক্রিস গেইলকে সরাসরি বোল্ড করেন শেখ মাহেদি হাসান। গেইল সাজঘরে ফেরার আগে করেন ১০ বলে ৪ রান।

দুই পরিবর্তন, বোলিংয়ে বাংলাদেশ

সুপার টুয়েলভে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে শারজায় মুখোমুখ ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ। ইতোমধ্যে এই ম্যাচের টস সম্পন্ন হয়েছে। গত ম্যাচের মতই টস ভাগ্য ছিলো বাংলাদেশের পক্ষে। টস জিতে ফিল্ডিং নিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

টস জিতে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমরা প্রথমে ফিল্ডিং করব। পরিসংখ্যানের দিকে আমাদের তাকাতে হবে। তাদের ব্যাটিং অর্ডারের গভীরতা অনেক। তাই আমরা চেষ্টা করব একটা মোটামুটি সংগ্রহের মধ্যে তাদের আটকে দিতে এবং সেটা সফলভাবে তাড়া করতে।’

তিনি বলেন, ‘নুরুল হাসান খেলছে না। সৌম্য সরকার এসেছে। নাসুম আহমেদও নেই এবং তাসকিন এসেছে।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি পরিবর্তন এসেছে বাংলাদেশ দলে। উইকেট কিপার নুরুল হাসান সোহানের পরিবর্তে একাদশে জায়গায় পেয়েছেন সৌম্য সরকার। আর স্পিনার নাসুমের পরিবর্তে আবারও একাদশে ফিরেছেন তাসকিন।

বাংলাদেশ একাদশ: মোহাম্মদ নাইম, লিটন দাস,সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, সৌম্য সরকার, শেখ মাহেদি হাসান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রিস গেইল, এভিন লুইস, রস্টন চেজ, নিকোলাস পুরান, শিমরন হেটমায়ার, কায়রন পোলার্ড (অধিনায়ক), আন্দ্রে রাসেল, জেসন হোল্ডার, ডোয়েন ব্র্যাভো, আকেয়াল হোসিন, রবি রামপল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023