শিরোনাম :
নীলফামারীতে চামড়ার বাজারে ধস, ক্ষুব্ধ বিক্রেতারা ঈদ-পরবর্তী শাজাহানপুরে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় জরিমানা শাজাহানপুরে জমি নিয়ে সংঘর্ষ, হামলা ও চাঁদা দাবির অভিযোগে থানায় এজাহার দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে অনেক ক্ষতি হবে : প্রধানমন্ত্রী বগুড়ায় মোটর সাইকেলের সংঘর্ষে অজ্ঞাতনামা তিন ব্যক্তির মৃ’ত্যু সারিয়াকান্দিতে ঈদের দিনে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা আদ্-দ্বীনে  হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু কাহালুতে পৃর্থক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত-৩

গেইল-লুইসকে ফিরিয়ে ক্যারিবীয়দের চাপে রেখেছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১

বাঁচা-মরার লড়াই। যে দল হারবে, তাদের বিদায় নিশ্চিত হয়ে যাবে টুর্নামেন্ট থেকে। এমন এক ম্যাচে টসভাগ্য সহায় হয়েছে বাংলাদেশের, প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে টাইগার দলপতি মাহমুদউল্লাহ রিয়াদ।

শুরুটা খারাপ করেননি বোলাররা। প্রথম দুই ওভারে মাত্র ৯ রান তুলতে পারেন ক্যারিবীয় দুই ওপেনার ক্রিস গেইল আর এভিন লুইস।

মোস্তাফিজুর রহমানের করা ইনিংসের তৃতীয় ওভারের প্রথম বলটিতেই সাফল্য পেতে পারতো বাংলাদেশ। বলে হালকা ব্যাট ছুঁইয়ে অনেকটা দৌড়ে গিয়েছিলেন গেইল।

পরে রান হবে বুঝতে না পেরে ফেরত আসতে যান। পয়েন্ট থেকে থ্রো করেন সাকিব আল হাসান। উইকেটরক্ষক লিটন দাসও স্ট্যাম্পের কাছে চলে এসেছিলেন। কিন্তু সাকিবের থ্রো লিটনের দিকে ছিল না, ছিল স্ট্যাম্প বরাবর। সেটি মিস হলে বেঁচে যান গেইল।

তবে ওই ওভারেই মোস্তাফিজ ধাক্কা দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজকে। ওভারের শেষ বলটি তুলে মারতে গিয়ে বাতাসে ভাসিয়ে দেন এভিন লুইস (৯ বলে ৬)। স্কয়ার লেগে দৌড়ে এসে সহজ ক্যাচ নেন মুশফিকুর রহিম।

পঞ্চম ওভারে ভয়ংকর গেইলকে বোল্ড করেন শেখ মেহেদি হাসান। ১০ বলে মাত্র ৫ রান করেন ইউনিভার্স বস।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪.২ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২ উইকেটে ১৮ রান।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023