শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

ই-কমার্স প্রতিষ্ঠানকে ২ মাসের মধ্যে রেজিস্ট্রেশন নিতে হবে

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১

আগামী দুমাসের মধ্যে সব ই-কমার্স প্রতিষ্ঠানকে রেজিস্ট্রেশন নিতে হবে। জামানত জমা দিতে হবে বাংলাদেশ ব্যাংকে।

অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক থেকে এ বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী ভার্চ্যুয়ালি সভায় অংশ নেন।

বৃহস্পতিবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব এ কথা জানানো হয়।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, একটি নির্দিষ্ট পরিমাণ টাকা রেজিস্ট্রেশন করার সময় ই-কমার্স প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশ ব্যাংকে জমা রাখতে হবে। যদি কোনও প্রতিষ্ঠান গ্রাহকের সঙ্গে প্রতারণা করে তাহলে সেই টাকা থেকে গ্রাহকদের ক্ষতিপূরণ দেওয়া হবে।

এর আগে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী।

এছাড়াও মন্ত্রীসভা বৈঠকে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয়ে ২০২১ সালের তৃতীয় ত্রৈমাসিক (জুলাই-সেপ্টেম্বর) প্রতবেদন, ‘আটিয়া বন (সংরক্ষণ) আইন, ২০২১ এর খসড়ার নীতিগত অনুমোদন, রাসায়নিক সার প্যাকেজিংয়ের ক্ষেত্রে উভেন পলিপ্রপিলিন ব্যাগের পরিবর্তে পলিথিন লাইনারসহ মানসম্পন্ন পাটের ব্যাগ ব্যবহারের ক্ষেত্রে মূল্যের পার্থক্যজনিত ভর্তুকি প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা বৈঠকে গৃহীত সিদ্ধান্ত বাতিলের প্রস্তাব অনুমোদন, ২০২২ খ্রিস্টাব্দের সরকারি ছুটির তালিকা অনুমোদন, গত ১ থেকে ৭ সেপ্টেম্বর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রীর উজবেকিস্তান সফর সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিত করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023