শিরোনাম :
বগুড়ার নন্দীগ্রামে ১ হাজার ২শ’ পিস ইয়াবাসহ ছাত্রদলের সহ-সভাপতি রবিউল গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করছেন : প্রতিমন্ত্রী মীর শাহে আলম শিবগ্ঞ্জে গোল্ডেন জিপিএ-৫, মাহফুজের সকল দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ধুনটে বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু বগুড়ায় ১ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারী সজীব ও সেলিম গ্রেফতার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী বগুড়া সোনাতলা রেলস্টেশনে হামলা ঘটনায় ক্ষমা চাওয়ার পর কর্মবিরতি প্রত্যাহার কারাগারে ফিরলেন দীপু মনি অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চিপস তৈরীর ফ্যাক্টরীর কারখানা জরিমানা

লিটন-নাঈম ও সাবিককে হারিয়ে চাপে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২৭ অক্টোবর, ২০২১

ব্যর্থতা পিছুই ছাড়াছে না লিটন দাসের। আজও ব্যাট হাতে ব্যর্থতার পরিচয় দিয়ে প্যাভিলিয়নে ফিরে গেছেন লিটন কুমার দাস। পরপর দুই বাউন্ডারি মেরে রানের খাতা খুলেন তিনি। কিন্তু ইনিংস বড় করতে পারলো না। মঈন আলীর বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন লিটন। আউট হওয়ার আগে তিনি করেন ৮ বলে ৯ রান। লিটনের পর পরই আউট হয় আরেক ওপেনার নাঈম শেখ। নাঈমের ব্যাট থেকে আসে ৭ বলে ৫ রান।

পরে সাকিব আল হাসানও আউট হয়ে যান। তিনি ওকসের বলে আদিল রশিদের হাতে ক্যাচ দেন। সাকিব ৭ বলে ৪ রান করেন।

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে যেতে হলে ইংল্যান্ডের বিপক্ষে জয়ের কোন বিকল্প নেই বাংলাদেশের। এমন সমীকরণের ম্যাচে মঙ্গলবার আবু ধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ইয়ন মরগানের দলের বিপক্ষে মাঠে নামবে মাহমুদউল্লাহর দল। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হয় বিকেল ৪টায়।

ইতোমধ্যে টস সম্পন্ন হয়েছে। আজকের ম্যাচেও টসভাগ্য ছিল বাংলাদেশের পক্ষে। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন মাহামুদউল্লাহ রিয়াদ। এই ম্যাচে বাংলাদেশ একাদশে একটি পরিবর্তন এনেছে টিম ম্যানেজমেন্ট। ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে আগেই ছিটকে গেছেন ফাস্ট বোলার সাইফউদ্দিন। তার জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন শরিফুল ইসলাম।

টি-টোয়েন্টিতে আগে কখনও ইংল্যান্ডের বিপক্ষে খেলেনি টাইগাররা। ১৫ বছরে টি-টোয়েন্টি ইতিহাসে ১১৬টি ম্যাচ খেলেছে বাংলাদেশ ক্রিকেট দল। কিন্তু কখনোই সংক্ষিপ্ত ভার্সনে ইংল্যান্ডের বিপক্ষে খেলা হয়নি টাইগারদের।

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন ভালো হয়নি বাংলাদেশের। সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জিততে পারেনি লাল-সবুজ প্রতিনিধিরা।

বাংলাদেশ একাদশ: নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023