শিরোনাম :
দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের বগুড়ায় ধারাবাহিকভাবে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ​শিবগঞ্জে ২৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার শাজাহানপুরে ইন্স্যুরেন্সের টাকা আত্মসাতে শফিকের বিরুদ্ধে থানায় অভিযোগ বুড়িগঞ্জের মাদকের আঁতুড়ঘর মাচইল গ্রাম থেকে মাদকসেবী গ্রেফতার শাজাহানপুরে হেরোইনসহ কথিত মাদক কারবারি আটক আপনারা গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো? বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেনের ইন্তেকাল

মিষ্টিকুমড়ার ভেতরে ফেনসিডিল, যুবক গ্রেফতার

মুক্তজমিন ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২৭ অক্টোবর, ২০২১

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় অভিনব কায়দায় পাচারের সময় মিষ্টিকুমড়ার ভেতর থেকে আমদানি নিষিদ্ধ ৪৮ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়েছে। এ সময় এক যুবককে আটক করা হয়।

মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার বড়মানিক-কড়িয়া ও শালপাড়া যাওয়ার তিনমাথা মোড় থেকে ফেনসিডিলসহ ওই যুবককে গ্রেফতার করা হয়।

আটক ব্যবসায়ীর নাম সাইফুল ইসলাম (২৫)। তিনি উপজেলার সীমান্ত এলাকা পশ্চিম উচনা গ্রামের মৃত হেসাব আলীর ছেলে।

পাঁচবিবি থানার ওসি পলাশ চন্দ্র দেব বলেন, মাদকদ্রব্য পাচার হয়ে দেশের অভ্যন্তরে যেন প্রবেশ করতে না পারে, সে কারণে সীমান্তপথের মোড়ে মোড়ে পুলিশ চেকপোস্ট বসানো হয়।

নিয়মিত মাদক উদ্ধার অভিযানে থানার সহকারী উপপরিদর্শক মো. রইচউদ্দিন বড়মানিক-কড়িয়া ও শালপাড়া যাওয়ার তিন মাথা মোড়ে অবস্থান নেয়।

এ সময় মাদক ব্যবসায়ী সাইফুল বড় বড় আকারের চারটি মিষ্টিকুমড়া প্লাস্টিকের বস্তায় করে নিয়ে মঙ্গলবার রাত ৯টার দিকে ভ্যানের জন্য রাস্তার পাশে অপেক্ষা করছিল। এ সময় পুলিশ সাইফুলের বস্তায় রাখা কুমড়া হাতে নিলে ওজন অস্বাভাবিক বেশি অনুভব হয়।

পরে কুমড়াগুলো ভেঙে ভেতরে ৪৮ বোতল ফেনসিডিল পাওয়া যায়। মাদক পাচারের অপরাধে সাইফুলকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023