শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

বেসরকারি খাতে উদ্যোক্তা তৈরিতে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১

সরকারের সঙ্গে সঙ্গে বেসরকারি খাতেও উদ্যোক্তা তৈরি না হলে দেশের অর্থনীতি শক্তিশালী ভিত্তির ওপর দাঁড়ায় না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২৬ অক্টোবর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিট ২০২১-এর উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আমরা সরকার গঠনের পর থেকে বেসরকারি খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি। বেসরকারি খাতকে অনেক ক্ষেত্রে উন্মুক্ত করে দিয়েছি। বেসরকারি খাতে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ, গ্যাস, বিমান, ব্যাংক, বীমা, শিল্প-কলকারখানাসহ সব ক্ষেত্র উন্মুক্ত করে দিয়েছি। কারণ সরকারের সঙ্গে সঙ্গে বেসরকারি খাতেও যদি উদ্যোক্তা তৈরি না হয়, তাহলে দেশের অর্থনীতি শক্তিশালী ভিত্তির ওপর দাঁড়ায় না।

তিনি বলেন, রপ্তানিও বাড়িয়েছি আমরা এসে। এ সংক্রান্ত আইনও করেছি। শ্রম আইনও সংশোধন করি। শিল্পায়নের পাশাপাশি শ্রমিকের অধিকারও সুরক্ষিত থাকবে। তরুণ ও নারীদের ট্রেনিং দিয়ে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার ব্যবস্থা করছি।

শেখ হাসিনা বলেন, বিনিয়োগবান্ধব পরিবেশ উন্নয়নের জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। শিল্প উন্নয়নে পরিবেশ সৃষ্টির পাশাপাশি বিশেষ অর্থনৈতিক অঞ্চল করেছি। ১০০ অঞ্চলে দেশি-বিদেশি বিনিয়োগের সুযোগ আছে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023