শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

নাইজেরিয়ায় মসজিদে হামলা, নিহত ১৮

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১

নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় রাজ্য নাইজারের একটি মসজিদে বন্দুকধারীদের হামলায় ১৮ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। অস্ত্রধারীরা মোটরবাইকে করে এসে হামলা চালায় বলে স্থানীয়দের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

স্থানীয় সময় সোমবার (২৫ অক্টোবর) স্থানীয় মাজা-কুকা গ্রামের মাশিগু এলাকায় ভোর ৫টার দিকে হামলাকারীরা পৌঁছায়। স্থানীয়দের অভিযোগ, তারা আসার পরপরই মসজিদের ভেতরে ঢোকে এবং এলোপাতাড়ি গুলি চালায়। এই ঘটনায় ১০ জনের বেশি মানুষবে অপহরণ করা হয়েছে। হামলায় অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানান তারা।

নাইজারের পুলিশ কমিশনার জানান, গ্রামের দুইপক্ষের দ্বন্দ্বের জেরে এই হামলার ঘটনা ঘটেছে। মাজা-কুকা এলাকাটি রাজধানী থেকে ২৭০ কিলোমিটার দূরে অবস্থিত। সম্প্রতি প্রায়ই সেখানে হামলার ঘটনা ঘটছে।

সম্প্রতি নাইজেরিয়ার একটি কারাগারেও হামলা চালায় বন্দুকধারীরা। দক্ষিণ-পশ্চিম নাইজেরিয়ার ওই কারাগারে হামলা চালিয়ে বহু বন্দিকে মুক্ত করে নিয়ে যায় তারা।

এছাড়াও এক সপ্তাহ আগে উত্তরাঞ্চলীয় সোকোটো রাজ্যে হামলা চালিয়ে অন্তত ৪০ জনকে হত্যার ঘটনা ঘটে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023