শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

সিরাজগঞ্জে স্কুলছাত্রী হত্যায় দুই যুবকের যাবজ্জীবন

মুক্তজমিন ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১

সিরাজগঞ্জের কামারখন্দে স্কুলছাত্রী হত্যায় দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- কামারখন্দ উপজেলার কাজিপুরা গ্রামের শফিকুল ইসলাম স্বপন (৩৫) ও কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার পশ্চিম রায়গঞ্জ গ্রামের মোতালেব হোসেন (৩০)। মামলার পর থেকে মোতালেব পলাতক।

জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) গাজী আবদুর রহমান জানান, আসামি মোতালেব হোসেন কামারখন্দের কাজিপুরা গ্রামের মেনহাজ উদ্দিনের বাড়িতে শ্রমিকের কাজ করতেন। এসময় স্কুলছাত্রীর সঙ্গে প্রতিবেশী শরিফুল ইসলামের বাগবিতণ্ডা হয়। এর জেরে শরিফুলের ভাই শফিকুল ইসলাম তাকে হত্যার পরিকল্পনা করেন। এ পরিকল্পনায় মোতালেবকে যুক্ত করা হয়। ২০০২ সালের ৬ জুলাই রাতে মোতালেব ও শফিকুল ইসলাম স্কুলছাত্রীর ঘরে প্রবেশ করে ধারালো ছুরি দিয়ে হত্যা করে।

এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা কামারখন্দ থানায় হত্যা মামলা করেন। মামলায় ১৭ জনের সাক্ষ্য গ্রহণ শেষে রায় প্রদান করে আদালত।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023