শিরোনাম :
বগুড়ার নন্দীগ্রামে ১ হাজার ২শ’ পিস ইয়াবাসহ ছাত্রদলের সহ-সভাপতি রবিউল গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করছেন : প্রতিমন্ত্রী মীর শাহে আলম শিবগ্ঞ্জে গোল্ডেন জিপিএ-৫, মাহফুজের সকল দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ধুনটে বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু বগুড়ায় ১ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারী সজীব ও সেলিম গ্রেফতার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী বগুড়া সোনাতলা রেলস্টেশনে হামলা ঘটনায় ক্ষমা চাওয়ার পর কর্মবিরতি প্রত্যাহার কারাগারে ফিরলেন দীপু মনি অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চিপস তৈরীর ফ্যাক্টরীর কারখানা জরিমানা

করোনায় আরও ৫ জনের মৃত্যু, শনাক্ত ২৮৯

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় সোমবার, ২৫ অক্টোবর, ২০২১

সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ দুইজন ও নারী তিনজন।

এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৮২৮ জনে। গত ২৪ ঘণ্টায় মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।

এছাড়া একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ২৮৯ জন। এতে করে দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে হলো ১৫ লাখ ৬৫ হাজার ৯৮১ জনে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ৩৯ শতাংশ।

সোমবার (২৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানা যায়, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃতদের মধ্যে পঞ্চাশোর্ধ দুইজন এবং ষাটোর্ধ তিনজন রয়েছেন। এদের মধ্যে ঢাকা বিভাগে ২, চট্টগ্রাম ২ এবং খুলনা বিভাগে একজনের মৃত্যু হয়।

এদিকে গত ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি ৮৩৩টি ল্যাবরেটরিতে ২০ হাজার ৮৩৩ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় ২০ হাজার ৭৭৩ জনের নমুনা। এ নিয়ে এক কোটি দুই লাখ ৪২ হাজার ৯২৩ জনের নমুনা পরীক্ষা করা হলো।

দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর থেকে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষায় শনাক্ত রোগীর হার ১৫ দশমিক ৩১ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৪১৩ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ৩১ হাজার ৭৪০ জন হলো। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৭ দশমিক ৬৯ শতাংশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023