শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

নন্দীগ্রামে চোলাই মদসহ মাদক কারবারি গ্রেফতার

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ২৫ অক্টোবর, ২০২১

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রামে ৫ লিটার চোলাই মদসহ রনজিত কুমার ওরফে টেবলা (৫০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৫ অক্টোবর) দুপুরে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ এতথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত রনজিত কুমার নন্দীগ্রাম পৌরসভার গুন্দইল গ্রামের মৃত নরেশ মন্ডলের ছেলে।
পুলিশ জানায়, রবিবার রাতে গুন্দইল গ্রামে থানা পুলিশ মাদক বিরোধি অভিযান চালিয়ে ৫লিটার চোলাই মদসহ রনজিত কুমার ওরফে টেবলাকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে একটি মোবাইল, মাদক বিক্রির ২৫০ টাকা পাওয়া গেছে। তার বিরুদ্ধে এরআগেও আরো দুটি মাদক মামলা রয়েছে। সেই মামলাগুলো বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, চোলাই মদসহ মাদক কারবারি রনজিত কুমার ওরফে টেবলা কে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার তাকে বগুড়ায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023