শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

ঝড় তুলতে গিয়ে নিজে ফিরে গেলেন সাকিব

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২৪ অক্টোবর, ২০২১

মাঠে নেমেই দুটি বাউন্ডারি মারলেন। সাকিব আল হাসান যেন শ্রীলঙ্কান বোলারদের বলে দিলেন, ‘সাবধান! আমি কিন্তু আজ ঝড় তুলতেই মাঠে নেমেছি।’ কিন্তু সাকিবের সতর্কবার্তা মোটেও গায়ে মাখলেন না লঙ্কান বোলাররা। উল্টো ঝড়ের আভাস দেয়া সাকিবের স্ট্যাম্প সমূলে উৎপাটন করে দিলেন লঙ্কান পেসার চামিকা করুনারত্নে।

লিটন আউট হওয়ার পর মাঠে নেমে মাত্র ৭ বল উইকেটে টিকলেন। দুই বাউন্ডারিতে রান করলেন ১০টি। এরপরই করুনারত্নের বলে বোল্ড হয়ে গেলেন। বল ছিল লেগ স্ট্যাম্পের ওপর। সাকিব চেয়েছিলেন ফ্লিক করতে। কিন্তু ডেলিভারিটি ছিল খুবই নিখুঁত। ব্যাট ফাঁকি দিয়ে গিয়ে আঘাত হানে স্ট্যাম্পে।

এ রিপোর্ট লেখার সময় বাংলাদেশের রান ৯ ওভারে ২ উইকেট হারিয়ে ৬৫। ৩৪ রান নিয়ে ব্যাট করছেন নাইম এবং ৩ রান নিয়ে ব্যাট করছেন মুশফিকুর রহীম।

ওপেনিং নিয়ে সব সময়ই সমালোচনা। কারণ, ওপেনাররা কখনোই একটি ভালো সূচনা এনে দিতে পারেন না। সেই অপবাদ ঘোচাতেই কি না আজ শ্রীলঙ্কার বিপক্ষে ধনুর্ভঙ্গ পণ করে নেমেছেন নাইম শেখ এবং লিটন দাস।

এ দু’জনের দারুণ ব্যাটিংয়ে সুপার টুয়েলভের প্রথম ম্যাচে উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশ। প্রথম ৫ ওভারে বাংলাদেশ স্কোরবোর্ডে সংগ্রহ করেছে ৩৮ রান। সবাই ধরে নিয়েছিল, পাওয়ার প্লেটা ভালোভাবেই শেষ করতে পারবেন বাংলাদেশ।

কিন্তু না, সেটা আর হলো না। হার্ড হিটিং করতে গিয়েই বিপদ ডেকে আনলেন লিটন দাস। বলকেই কেন যেন মাথার ওপর দিয়ে পার করতে পারেন না। লাহিরু কুমারার বলটিকে লিটন চেষ্টা করেছিলেন ৩০ গজের ওপর দিয়ে বাউন্ডারি পার করাতে। কিন্তু বলটি মিড অফে দাসুন সানাকার হাতের মুঠোয় চলে যায়। ৪০ রানের মাথায় পড়লো প্রথম উইকেট।

সুপার টুয়েলভের প্রথম ম্যাচেই বাংলাদেশের মুখোমুখি শ্রীলঙ্কা। ম্যাচের শুরুতেই টস জিতেছেন শ্রীলঙ্কান অধিনায়ক দাসুন সানাকা।

বলা হয়ে থাকে টস জয়, অনেক সময় ম্যাচ জয়ের গ্যারান্টি দিয়ে থাকে। যে কারণে শারজাহ ক্রিকেট গ্রাউন্ডে টস জিতেই প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন লঙ্কান অধিনায়ক এবং বাংলাদেশকে আমন্ত্রণ জানালেন প্রথমে ব্যাট করার জন্য।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023