শিরোনাম :
সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা জাতীয় নিরাপদ সড়ক দিবসে রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের লিফলেট বিতরণ জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে শিবগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ

স্বামীকে কুপিয়ে হত্যা, স্ত্রী আটক

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ২৪ অক্টোবর, ২০২১

ভোলা সদরের আলীনগর এলাকায় স্বামী ফরহাদ হোসেনকে কুপিয়ে হত্যা করেছে তার দ্বিতীয় স্ত্রী। এ ঘটনায় স্ত্রী নুর নাহার বেগমকে আটক করেছে পুলিশ। রোববার ভোর ৫টার দিকে ভোলা সদরের আলীনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পণ্ডিতেরহাট পোল সংলগ্ন শিয়ালি বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত ফরহাদ হোসেন ওই এলাকার বেলায়েত হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, ফরহাদ হোসেন রাতে তার দ্বিতীয় স্ত্রী নুর নাহার বেগমের সঙ্গে ঘুমিয়ে পড়েন। সকালে ঘরের দরজায় তার স্ত্রীকে দা হাতে নিয়ে বসে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে ঘরের ভেতর থেকে ফরহাদ হোসেনের রক্তাক্ত মহদেহ উদ্ধার করে এবং ঘাতক স্ত্রী নুর নাহারকে আটক করে।

ভোলা সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুবীর কুমার সাহা এ তথ্য নিশ্চিত করে জানান, ফরহাদ হোসেন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং মাদক বিক্রির সঙ্গে জড়িত।

শনিবার রাতেও ফরহাদ হোসেন মাদক সেবন করে ঘরে এসে স্ত্রীকে মারধর করে। এতে ক্ষিপ্ত হয়ে ঘুমন্ত স্বামীকে কুপিয়ে হত্যা করে স্ত্রী। এ ঘটনায় মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023