শিরোনাম :
নীলফামারীতে চামড়ার বাজারে ধস, ক্ষুব্ধ বিক্রেতারা ঈদ-পরবর্তী শাজাহানপুরে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় জরিমানা শাজাহানপুরে জমি নিয়ে সংঘর্ষ, হামলা ও চাঁদা দাবির অভিযোগে থানায় এজাহার দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে অনেক ক্ষতি হবে : প্রধানমন্ত্রী বগুড়ায় মোটর সাইকেলের সংঘর্ষে অজ্ঞাতনামা তিন ব্যক্তির মৃ’ত্যু সারিয়াকান্দিতে ঈদের দিনে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা আদ্-দ্বীনে  হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু কাহালুতে পৃর্থক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত-৩

কাল ভারতকে অবশ্যই হারাবে পাকিস্তান : ইমরান খান

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শনিবার, ২৩ অক্টোবর, ২০২১

চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান কাল টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে। এই ম্যাচ নিয়ে চলছে উত্তেজনা। উত্তাপ দুই দেশেই। অনেকে নানা কথা বলছেন।

এবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানও মন্তব্য করলেন। নিজ দেশের দলকে শুভ কামনা জানিয়ে শনিবার তিনি বলেন, ‘পাকিস্তানের এই দলের ভারতকে হারানোর মতো যথেষ্ট প্রতিভা রয়েছে। ইনশাআল্লাহ, আগামীকাল ভারতকে অবশ্যই হারাবে পাকিস্তান।’ খবর জিও টিভির।
এর আগে পাকিস্তান দলেন অধিনায়ক বাবর আজম জানান, অতীত নিয়ে তিনি ভাবছেন না। তার দলও নয়। তিনি বলেন, ‘সত্যি বলতে, যা হয়ে গেছে, তা আমাদের ধরাছোঁয়ার বাইরে। আমরা সেই ম্যাচে আমাদের সামর্থ্য আর আত্মবিশ্বাস অনুযায়ী খেলতে চাই, যেন শ্রেয়তর ফলাফল আসে। আর রেকর্ডের কথা বলছেন? রেকর্ড তো গড়াই হয় ভাঙার জন্য!’

তবে আজ শনিবার সংবাদ সম্মেলনে পাকিস্তানকে সমীহ করে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি বলেন, ‘পাকিস্তান খুবই শক্তিশালী দল। আমাদেরও মজবুত পরিকল্পনা রয়েছে। তার সফল প্রয়োগ ঘটাতে হবে এই ম্যাচে। সবসময় পাকিস্তানের বিরুদ্ধে সেরাটা দিতে হয়। পাকিস্তান দলেও বেশ কয়েকজন গেম চেঞ্জার রয়েছেন।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023