শিরোনাম :
নীলফামারীতে চামড়ার বাজারে ধস, ক্ষুব্ধ বিক্রেতারা ঈদ-পরবর্তী শাজাহানপুরে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় জরিমানা শাজাহানপুরে জমি নিয়ে সংঘর্ষ, হামলা ও চাঁদা দাবির অভিযোগে থানায় এজাহার দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে অনেক ক্ষতি হবে : প্রধানমন্ত্রী বগুড়ায় মোটর সাইকেলের সংঘর্ষে অজ্ঞাতনামা তিন ব্যক্তির মৃ’ত্যু সারিয়াকান্দিতে ঈদের দিনে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা আদ্-দ্বীনে  হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু কাহালুতে পৃর্থক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত-৩

সিরিয়ায় মার্কিন ড্রোন হামলায় আল-কায়েদার শীর্ষ নেতা নিহত

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শনিবার, ২৩ অক্টোবর, ২০২১

সিরিয়ায় যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ড্রোন হামলায় আল-কায়েদার শীর্ষ নেতা আব্দুল হামিদ আল-মাতার নিহত হয়েছে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের মুখপাত্রের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে এ তথ্য।

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মেজর জন রিগসবি স্থানীয় সময় শুক্রবার (২২ অক্টোবর) এক বিবৃতিতে জানান, আল-কায়েদার শীর্ষ নেতা নিহত হওয়ায় সন্ত্রাসী সংগঠনটির বিশ্বে সাধারণ মানুষ, যুক্তরাষ্ট্রের নাগরিক ও মিত্র রাষ্ট্রের নাগরিকদের ওপর হামলার ভবিষ্যত পরিকল্পনা নস্যাৎ হয়ে যাবে।

তিনি আরও জানান, ওই হামলায় আর কেউ হতাহত হয়নি। সিরিয়ার দক্ষিণাঞ্চলে একটি মার্কিন ফাঁড়িতে হামলার দুই দিন পর এই হামলা চালায় যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।

জঙ্গি সংগঠন আল-কায়েদা বর্তমানেও আমেরিকা ও তার মিত্র রাষ্ট্রগুলোর জন্য হুমকি উল্লেখ করে রিগসবি বলেন, আল-কায়েদা সিরিয়াকে পুনরায় সংগঠিত হওয়ার জন্য, সমন্বিত করার জন্য এবং বাহ্যিক সহযোগিতার জন্য নিরাপদ আশ্রয়স্থল হিসাবে ব্যবহার করে।

হামলার প্রতিশোধ হিসাবে মার্কিন ড্রোন হামলা চালানো হয়েছে কিনা তা স্পষ্ট করেননি রিগসবি। সিরিয়ার কোন এলাকায় হামলা চালানো হয়েছে তাও তিনি জানাননি।

চলতি বছর সেপ্টেম্বরেও পেন্টাগনের সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে অভিযানে আল-কায়েদার আরেক শীর্ষ নেতা সালিম আবু-আহমেদ নিহত হয়। দেশটির ইদলিব শহরের কাছে ওই হামলা চালানো হয়।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023