শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

বিমান ছিনতাইচেষ্টা নিয়ে সিনেমা, নায়িকা ববি

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২৩ অক্টোবর, ২০২১

দুবাইগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং-৭৩৭ উড়োজাহাজ ‘ময়ূরপঙ্খী’ ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল ২০১৯ সালের ফেব্রুয়ারিতে। এ ঘটনায় জড়িত ছিলেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা শিমলার সাবেক স্বামী পলাশ আহমেদ। এবার এ ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হচ্ছে সিনেমা। নাম ‘ময়ূরপঙ্খী’ আর এটি নির্মাণ করবেন রাশিদ পলাশ।

জানা গেছে, পরিচালক শাহাদাৎ হোসেন লিটনের প্রযোজনা প্রতিষ্ঠান ‘আজ ইন্টারন্যাশনাল লিমিটেড’র প্রযোজনায় এর কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করবেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। গত সপ্তাহে সিনেমার জন্য চুক্তি সেরেছেন নির্মাতা। আর মৌখিকভাবে কথাবার্তা চূড়ান্ত হয়েছে ববির সঙ্গে। আগামী সপ্তাহে আনুষ্ঠানিকভাবে সিনেমায় চুক্তিবদ্ধ হবেন এই চিত্রনায়িকা।

কিন্তু এ বিষয়ে এখনই মুখ খুলতে নারাজ নির্মাতা ও নায়িকা দু’জনেই। তবে ‘ময়ূরপঙ্খী’ শিরোনামে সিনেমা নির্মাণের কথা স্বীকার করেছেন নির্মাতা রাশিদ পলাশ। আর সিনেমাটি বিমান ছিনতাইয়ের গল্পে নির্মিত হচ্ছে, সে বিষয়টিও খোলসা করতে চান না এই নির্মাতা।

এদিকে, গেল ৮ অক্টোবর মুক্তি পেয়েছে নির্মাতা রাশিদ পলাশের প্রথম সিনেমা ‘পদ্মাপুরান’। বর্তমানে আলোচিত চিত্রনায়িকা পরীমনিকে নিয়ে তিনি নির্মাণ করছেন সিনেমা ‘প্রীতিলতা’।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023