টানা বর্ষণে বন্যা ও ভূমিধসে ভারত ও প্রতিবেশী দেশ নেপালে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। েবৃহস্পতিবার এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি।
হিমালয়ের দেশ নেপাল আর প্রতিবেশী ভারতের উত্তরাখণ্ড এমন ভয়াবহতার মুখোমুখী হয়েছে। বহু ঘরবাড়ি পানিতে অর্ধেক ডুবে আছে, ভূমিধসে ক্ষতিগ্রস্ত হয়েছে বসতি, রাস্তাঘাট, সেতু।
উত্তরাখণ্ডে একই পরিবারের পাঁচজনসহ অর্ধশতাধিক মানুষের মৃত্যু হয়েছে বন্যায়। নেপালেও প্রায় একই সংখ্যক মানুষ মারা গেছেন। দুই দেশেই অনেকে নিখোঁজ রয়েছেন।
ভারতের কেরালা রাজ্যে বৃষ্টির পানিতে সৃষ্ট বন্যায় মৃত্যু হয়েছে ৩৯ জনের। বহু বাড়িঘর ডুবে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক এলাকা।
সর্বশেষ বুধবারের হিসেবে হিমালয়ের নিকটবর্তী রাজ্য উত্তরাখণ্ডে আরও ছয়জনের মৃতদেহ উদ্ধার হয়েছে; এর মধ্যদিয়ে সেখানে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫২ জনে।