শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

কাশ্মীরে গোলাগুলিতে সেনাসহ নিহত ৫

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১

ভারতের কাশ্মীরে বুধবার দুটি পৃথক গোলাগুলির ঘটনায় চার বিচ্ছিন্নতাবাদীসহ দেশটির এক সেনা সদস্য নিহত হয়েছেন। দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান এলাকায় এ ঘটনা ঘটে। খবর রয়টার্সের।

পুলিশ জানিয়েছে, শোপিয়ানের দ্রাগাদ এলাকায় বিচ্ছিন্নতাবাদীদের উপস্থিতির তথ্য পেয়ে জায়গাটি ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

তার পর তল্লাশি অভিযান শুরুর একপর্যায়ে বিচ্ছিন্নতাবাদীরা গুলি চালালে নিরাপত্তা বাহিনীর সদস্যরাও গুলি চালায়। এতে সেনাবাহিনীর একজন এবং বিচ্ছিন্নতাবাদীদের ২ জন নিহত হন।

একই দিন কাশ্মীরের আরেকটি স্থানে সেনা অভিযানে আরও দুজন বিচ্ছিন্নতাবাদী নিহত হন বলে জানায় পুলিশ। উল্লেখ্য, কাশ্মীরের পুঞ্চের একটি বন এলাকা থেকে বিচ্ছিন্নতাবাদীদের নির্মূল করার জন্য গত দুই সপ্তাহে ব্যাপক অভিযানে ১০ ভারতীয় সেনাসহ কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বিভিন্ন প্রদেশ থেকে আসা হিন্দু ও শিখ পরিযায়ী শ্রমিকও রয়েছেন।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023