শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

সুপার টুয়েলভে বদলে গেল বাংলাদেশের গ্রুপ ‘সিডিং’

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২০ অক্টোবর, ২০২১

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডের গ্রুপ সিডিংয়ে পরিবর্তন এনেছে আইসিসি। এর আগে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছিল, প্রথম রাউন্ড পার হতে পারলে বাংলাদেশ ও শ্রীলঙ্কার সিডিং থাকবে ‘বি-১’ ও ‘এ-১’। অর্থাৎ বাংলাদেশ প্রথম রাউন্ড পার হলে সুপার টুয়েলভে ‘গ্রুপ-২’এ পড়ার কথা। এই গ্রুপে আছে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড এবং আফগানিস্তান।

কিন্তু বুধবার আইসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথম পর্বের প্রতিযোগিতা শেষে দলের অবস্থানের ওপর নির্ভর করেই নির্ধারিত হবে সুপার টুয়েলভের গ্রুপ।

বাংলাদেশ দল যদি শেষ পর্যন্ত গ্রুপে দ্বিতীয় হয়ে সুপার টুয়েলভে যায়, সে ক্ষেত্রে আইসিসির নতুন সূচি অনুযায়ী তাদের খেলতে হবে এক নম্বর গ্রুপে। যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ হবে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ।
আর যদি গ্রুপ চ্যাম্পিয়নও হয়, সে ক্ষেত্রে দুই নম্বর গ্রুপে থাকা নিউজিল্যান্ড, আফগানিস্তান, ভারত ও পাকিস্তানের বিপক্ষে খেলা পড়বে বাংলাদেশ দলের। তবে সিদ্ধান্ত বদলের কোনো কারণ ব্যাখ্যা দেয়নি আইসিসি।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023