শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বগুড়ার শিবগঞ্জে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় বুধবার, ২০ অক্টোবর, ২০২১

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলায় মোটরসাইকেলের সিটের নিচে বিশেষ কায়দার রাখা ৫ কেজি গাঁজাসহ আজিজার রহমান নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১০ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। তিনি কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার শিমুলবাড়ী এলাকার ফরজ আলীর ছেলে।

আজ বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করে মোকামতলা ট্রাফিক ফাঁড়ির সার্জেন্ট তরিকুল ইসলাম বলেন, প্রতিদিনের মতো মহাসড়কে যানবাহনের বৈধ কাগজপত্র যাচাইকালে দুজন ব্যক্তিসহ একটি মোটরসাইকেলকে থামানো হয়। এসময় পিছনে বসা ব্যক্তি সটকে পরলে পুলিশের সন্দেহ হয়।
পরে মোটরসাইকেলটি তল্লাশি করে বিশেষ কায়দায় সিট কভারের নিচে বেঁধে রাখা ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে আজিজারকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান সার্জেন্ট তরিকুল।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023