শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলা: নিহত ৪৩

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
ni. killed

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ৪৩ জন নিহত হয়েছেন। দেশটির উত্তরাঞ্চলীয় সোকোটো রাজ্যে বন্দুকধারীদের গুলিতে প্রাণহানির এই ঘটনা ঘটে। সোকোটো রাজ্যের গভর্নরের কার্যালয়ের বরাত দিয়ে মঙ্গলবার বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

সোকোটোর গভর্নর আমিনু ওয়াজিরি তামবুয়াল এক বিবৃতিতে জানিয়েছেন, হামলাকারীরা গত রোববার স্থানীয় গরন্য এলাকার একটি সাপ্তাহিক হাটে এ হামলা চালায়। পরদিন সোমবার সকাল পর্যন্ত বন্দুকধারীদের এই তাণ্ডব অব্যাহত ছিল।

স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ী ইলিয়াসু আব্বা রয়টার্সকে বলেন, হামলার পর গরন্য জেনারেল হাসপাতালে ৬০টি মরদেহ ছিল। এছাড়া হামলার সময় প্রাণে বাঁচতে পালানোর চেষ্টাকালে অনেকে আহতও হয়েছেন।

তিনি জানান, ক্রেতা ও বিক্রেতায় হাট যখন সরগরম তখনই বন্দুকধারীরা এসে তাণ্ডব শুরু করে। এ সময় হাটের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ তাদের প্রতিহত করার চেষ্টা করলেও হামলাকারীরা সংখ্যায় অনেক বেশি হওয়ায় তারা আর পেরে ওঠেনি।

হামলার সময় ওই সাপ্তাহিক বাজারের দোকানগুলোতে বহু সংখ্যক ক্রেতা-বিক্রেতা উপস্থিত ছিলেন বলে জানান এই বাসিন্দা।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023