শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

নন্দীগ্রামে হাইওয়ে পুলিশ কনস্টেবল প্রত্যাহার!

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১

বগুড়ার নন্দীগ্রামে কুন্দারহাট হাইওয়ে এক পুলিশ কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে। কনস্টেবল সিভিল পোশাকে থেকে স্থানীয় লোকজনের সাথে তর্ক-বিতর্ক জড়িয়ে পড়ায় তাকে থানা থেকে প্রত্যাহার করা হয়। মঙ্গলবার (১৯ অক্টোবর) দুপুরে কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম প্রত্যাহারের বিষিয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট বাজারে টুকু মিয়ার হোটেলে সিভিল পোশাকে বসে ছিলেন কুন্দারহাট হাইওয়ে থানার পুলিশ কনস্টেবল হাসান আলী। এসময় সেখানে দেশের বিভিন্ন স্থানে মন্দিরে হামলার পক্ষে-বিপক্ষে আলোচনা হচ্ছিল। তখন পুলিশ কনস্টেবল হাসান আলী সাম্প্রদায়িক সম্পীতির বিষয় নিয়ে কথা বলেন। এনিয়ে ভাটগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জুলফিকার আলীর ছেলে আহম্মেদ আলীসহ স্থানীয় লোকজন তর্কে জরিয়ে পড়েন। একপর্যায় কনস্টেবল হাসান আলী মুসলমানদের ইউহুদি বলে মন্তব্য করেন। তখন স্থানীয় লোকজন আরো উত্তেজিত হয়ে উঠে। পরে হাসান হাইওয়ে থানায় ফোন করলে অন্যান্য পুলিশ সদস্যরা এসে তাকে উদ্ধার করে। কনস্টেবল হাসান আলী বলেন, হোটেলে কিছু লোকজন সাম্প্রদায়িক আলোচনা করছিল। এসময় আমিও সিভিল পোশাকে চা খেতে গিয়াছিলাম। আমি মুসলমানদের ইউহুদি বলেনি। তারা পুলিশকে গালিগালাজ করে, তার প্রতিবাদ করেছি। এনিয়ে তর্ক-বিতর্ক হয়েছে। পরদিন শনিবার (১৬ অক্টোবর) আমাকে থানা থেকে প্রত্যাহার করা হয়।
জানতে চাইলে কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, শুক্রবার সন্ধ্যায় কুন্দারহাট বাজারে তুচ্ছ ঘটনা ঘটেছে। সিভিল পোশাকে থাকায় কনস্টেবল হাসানকে তারা চিনতে পারেনি। হাসানকে প্রশাসনিক কারণে প্রত্যাহারের করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023