শিরোনাম :
নীলফামারীতে চামড়ার বাজারে ধস, ক্ষুব্ধ বিক্রেতারা ঈদ-পরবর্তী শাজাহানপুরে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় জরিমানা শাজাহানপুরে জমি নিয়ে সংঘর্ষ, হামলা ও চাঁদা দাবির অভিযোগে থানায় এজাহার দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে অনেক ক্ষতি হবে : প্রধানমন্ত্রী বগুড়ায় মোটর সাইকেলের সংঘর্ষে অজ্ঞাতনামা তিন ব্যক্তির মৃ’ত্যু সারিয়াকান্দিতে ঈদের দিনে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা আদ্-দ্বীনে  হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু কাহালুতে পৃর্থক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত-৩

২০২২ সালে নির্মিত হবে আইএএফএমের ১৩টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১

ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়া এবছরের মে মাস থেকে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য একটি স্ক্রিপ্ট ল্যাবের আয়োজন করে। ল্যাবে জমা পড়া ২০ টি আইডিয়া থেকে ট্রিটমেন্টের যাত্রা শুরু হয়।

ল্যাবটির প্রশিক্ষক ছিলেন ইউরোপিয়ান ফিল্ম একাডেমির সম্মানীত সদস্য, ইতালির প্রখ্যাত চিত্রনাট্যকার, শিক্ষক ও মি. জিওভানি রোবিয়ান। প্রশিক্ষণ শেষে তিনি চূড়ান্ত চিত্রনাট্য রচনার জন্য ১৩টি ট্রিটমেন্টকে নির্বাচন করেন।

বাংলাদেশ থেকে পূর্ণদৈর্ঘ্য এই কাহিনীচিত্রগুলোর চিত্রনাট্য লিখবেন- পার্থ গুপ্ত, এন. রাশেদ চৌধুরী, তৌহিদুল আলম, তায়রান রাজ্জাক, মনির হোসেন, আমিন রবিন, মেহেদী মুস্তফা, জগন্ময় পাল, অনার্য মুর্শিদ ও সন্দীপ বিশ্বাস। ভারত থেকে লিখবেন নন্দীতা পাল, সুদীপ্ত কুন্ডু ও ভিবেক পোদ্দার।

ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়ার পরিচালক বিবেশ রায় জানান, ২০ অক্টোবর ২০২১ থেকে শুরু হওয়া জিওভানির প্রত্যক্ষ প্রশিক্ষণ ও পরামর্শে স্ক্রিপ্ট ডেভলপমেন্ট কর্মশালায় অংশগ্রহণ করে নির্বাচিত ১৩টি ট্রিটমেন্ট পূর্নাঙ্গ চিত্রনাট্যে রূপ পাবে।

স্ক্রিপ্ট ল্যাবে অংশগ্রহণকারী আইএফএমের ফেলো চলচ্চিত্রকার অনার্য মুর্শিদ বলেন, ট্রিটমেন্ট থেকে নির্বাচিত চিত্রনাট্যসমূহ ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়ার উদ্যোগে ও আন্তর্জাতিক কো-প্রোডাকশনের অর্থায়নে আগামী বছর পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে রূপ লাভ করবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023